ভোট মিটতেই দল ছেড়েছেন অনেকে, রাজ্য কমিটি গঠনে হিমিসিম বঙ্গবিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের সেপ্টেম্বরেই রাজ্য বিজেপির নয়া সভাপতি নিযুক্ত হয়েছিলেন সুকান্ত মজুমদার। যা নিয়ে প্রথম দিকে দ্বন্দ্ব তৈরি হলেও পরবর্তী সময়ে দলের সকল কর্মীদের কাছেই সমান গ্রহনযোগ্য হয়ে ওঠেন সুকান্ত মজুমদার। তবে বিজেপির নয়া সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে বর্তমানে প্রায় মাস তিনেক অতিক্রান্ত হলেও পুরোপুরি ভাবে নয়া কমিটি গঠন করা সম্ভব হয়নি বঙ্গবিজেপির তরফ থেকে। যা নিয়ে বর্তমানে কিছুটা ব্যাকফুটে বঙ্গবিজেপি শিবির।

আরও পড়ুনঃ Google সংস্থার নয়া নিয়ম, না মানলেই ছাটাই হবেন কর্মীরা

তবে বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এবারের কলকাতা পুরভোটের পর্ব মিটলেই নয়া রাজ্য কমিটির তালিকা প্রকাশ করবে বঙ্গবিজেপি শিবির। উল্লেখ্য, ভোটের আগে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেও ভোটের ফল ঘোষণা হতেই নিজেদের পুরনো দলে ফিরে গিয়েছেন অনেকে। যারমধ্যে মুকুল রায় থেকে শুরু করে রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত একাধিক হেভিওয়েট।

তাই এবার সবদিক মাথায় রেখেই নিজেদের নয়া কমিটি গঠন করতে মরিয়া গেরুয়া শিবির। বলা বাহুল্য, বর্তমানে বঙ্গবিজেপির অন্যতম নেতা তথা দিলীপ ঘোষ কে নিয়ে ইতিমধ্যেই ক্ষোভে ফুঁসতে দেখা গিয়েছে বিজেপির একাধিক নেতা-কর্মীদের কে। তাই এই মুহূর্তে সভাপতি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী কে প্রধান মুখ করেই এগোতে দেখা গিয়েছে দলীয় কর্মীদের কে। তবে এই দুই নেতার মাধ্যমে আদৌ সমস্ত কিছু সামাল দেওয়া যাবে কিনা তা নিয়েও জল্পনা দেখা দিয়ে দলের অন্দরে।

ভোট মিটতেই দল ছেড়েছেন অনেকে,  কমিটি গঠনে হিমিসিম বিজেপি

India's BJP tells opposition to 'accept defeat with grace' - BBC News
ভোট মিটতেই দল ছেড়েছেন অনেকে, রাজ্য কমিটি গঠনে হিমিসিম বঙ্গবিজেপির

সেই কারনের এবার সমস্ত দিক বিবেচনা করে পদক্ষেপ নিতে আগ্রহী বঙ্গবিজেপি শিবির। শোনা যাচ্ছে, এবার এমন কাউকে দায়িত্ব দিতে চাইবে না দল যাকে নিয়ে কার্যত মুখ কালো হয় গেরুয়া শিবিরের। তব্রে শোনা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে একাধিক নেতা কে কমিটিতে আনার কথা ভাবছে বিজেপি ব্রিগেড। তাই ভোট মিটতেই নয়া কমিটি ঘোষণার কথা শোনা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন