Adipurush: ‘হনুমান ভগবান নয় শুধুই রামভক্ত’ ফের মন্তব্য করে বসলেন মনোজ মুন্তাসির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদিপুরুষ নিয়ে যেন বিতর্ক থামতেই চাইছে না। এই ছবি মুক্তির আগে থেকেই নানান ধরনের বিতর্ক জড়িয়ে ছিল। চলতি মাসের ১৬ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। ফের মুক্তির পরেই একের পর এক বিতর্ক লেগেই থাকে ছবি ঘিরে। ওম রাউত পরিচালিত এই ছবি ঘিরে কখনও ভিএফএক্স নিয়ে কখনও রাবণের সাজ পোশাক নিয়ে কখনও সংলাপ নিয়ে বিতর্ক লেগেই রয়েছে।

আরও পড়ুনঃ স্ত্রীকে মারধরের অভিযোগে জর্জরিত অভিনেতা! চাঞ্চল্য ছড়াল বিনোদন জগতে

এই সিনেমা নিয়ে এই মুহূর্তে সব থেকে বিতর্কিত বিষয় হচ্ছে হুনুমানের মুখের সংলাপ। এই ছবির সংলাপ লিখেছিলেন মনোজ মুন্তাসির। তাকে নিয়ে নেটপাড়া জুড়ে বিশাল সমালোচনা হয়। বহু কটাক্ষ এবং কুরুচিকর মন্তব্যও করা হয় তাকে ঘিরে। এমনকি তাকে প্রানে মেরে ফেলার হুমকিও দেয় ক্ষত্রিয় করণী এক সেনা।

355257875 280746244346017 432571789788845777 nএবার ফের এত বিতর্কের মাঝে বেফাঁস মন্তব্য করে বসেন মনোজ। মনোজ মুন্তাসি দাবী করেন ‘‘বজরংবলী ভগবান নন, তিনি শুধুই ভক্ত। তাঁকে আমরাই ভগবান বানিয়েছি।’’ ছবিতে বজরংবলীর মুখে যে সংলাপ নিয়ে এত বিতর্ক, সেই প্রসঙ্গে নিজের কাজের পক্ষে মনোজ বলেন, ‘‘হনুমান কখনও দার্শনিকদের মতো কথা বলে না।’’

‘হনুমান ভগবান নয় শুধুই রামভক্ত’ ফের বিতর্কে জড়িয়ে পড়লেন লেখক

'হনুমান ভগবান নয় শুধুই রামভক্ত' ফের বিতর্কে জড়িয়ে পড়লেন লেখক 
‘হনুমান ভগবান নয় শুধুই রামভক্ত’ ফের বিতর্কে জড়িয়ে পড়লেন লেখক 

এরকম কুরুচিকর মন্তব্যের পর ফের সকলের রোষের মুখে পরতে হয় তাকে। এক সাংবাদিক সম্মেলনেই এরুপ মন্তব্য করেন তিনি। এই বিস্ফোরক মন্তব্যের পর তাকে অনেক দর্শকরা থামিয়ে দেয়। তার প্রতি আরও ক্ষোভ বাড়তে থাকে। এই মুহূর্তে মনোজ মুন্তাসি মুম্বই পুলিশের নিরাপত্তায় রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর