নজরবন্দি ব্যুরোঃ মণীশ হত্যার মাস্টার মাইণ্ডের থেকে মাত্র একধাপ দূরে CID! মণীশ হত্যা কাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার। জনপ্রিয় তরুণ বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের অভিযাগে এই নিয়ে ৪ জনকে গ্রেপ্তার করল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। নতুন ধৃতের নাম সুবোধ যাদব। এর আগে মঙ্গলবার সকালে বারাকপুর এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ধৃতের নাম মহম্মদ খুররম খান, গুলাব শেখ। পরে নাসির খান নামক আর এক সন্দেহভাজন কে গ্রেফতার করে সিআইডি।
আরও পড়ুনঃ বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং এর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া মিমির!


মণীশ হত্যার মাস্টার মাইণ্ডের থেকে মাত্র একধাপ দূরে CID! সিআইডি সূত্রে খবর, ধৃত সুবোধ যাদব মণীশ খুনের ঘটনার সাথে ওতপ্রোত ভাবে জড়িত।ঘটনার দিন সুবোধই গোটা অপারেশন নজরে রাখছিল, যোগযোগ রাখছিল সুপারি কিলারদের সঙ্গে। শুধু তাই নয়, দুষ্কৃতীদের আশ্রয়ও দিয়েছিল সে। তাকে জেরা করে শার্প শুটারদের সঙ্গে যোগাযোগের কথা জানতে পেরেছে সিআইডি। এখনও দফায় দফায় জেরা করা হচ্ছে তাঁকে। সূত্রের খবর ঘটনার মূল চক্রী অন্য কেউ, সুবোধ তার ইশারাতেই খুনের ছক সাজিয়েছিল। কিন্তু কে সেই মূল চক্রী তার হদিস সিআইডি পেয়েছে কিনা তা জানা জায়নি।
উলেক্ষ্য, রবিবার সন্ধেবেলা টিটাগড় থানার উলটোদিকে বিজেপি কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে মণীশ শুক্লার শরীর ঝাঁজরা করে দেয় চার বন্দুকবাজ। উন্নতমানের নাইন এমএম কার্বাইন থেকে গুলি চালানো হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মণীশের । এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের রাজনৈতিক মহল ।
বিজেপি নেতৃত্ব একজোট হয়ে তৃণমূল-পুলিশ যোগসাজশকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্তের দাবি তোলে। অন্যদিকে, মণীশ শুক্লা খুনের তদন্তের দায়িত্বভার পায় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। উল্লেখ্য, সোমবার দিনভর মণীশ হত্যাকাণ্ড নিয়ে অশান্তি চরমে ওঠে বারাকপুর থেকে কলকাতা। বিটি রোড অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভের মতো একাধিক কর্মসূচিতে ঘটনার প্রতিবাদে নামে বিজেপি কর্মী, সমর্থকরা। সোমবারই মহম্মদ খুররম ও গুলাব শেখ নামে দু’জনকে আটক করেছিলেন সিআইডি তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।


সিআইডি সূত্রে খবর, কয়েক বছর আগে খুররমের বাবার খুনের ঘটনায় নাম উঠেছিল মণীশ শুক্লার। তারপর থেকেই তিনি টার্গেট ছিলেন। আগে ৩ বার তাদের প্রতিহিংসা থেকে বেঁচে গেলেও এবার আর রক্ষা পেলেন না। তদন্তকারীরা জানতে পেরেছেন, নিখুঁত পরিকল্পনা মণীশ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রীতিমত একমাস ধরে বিজেপি নেতার গতিবিধিতে নজর রেখেছিল শত্রুরা। সশস্ত্র নিরাপত্তারক্ষীরা ছুটিতে যেতেই চূড়ান্ত ছক কষা হয়। সেইমতো অপারেশন চলে রবিবার সন্ধেবেলা। কিন্তু আচমকাই তাঁর সব নিরাপত্তারক্ষী একসাথে কেন ছুটিতে গেলেন তাঁর কারন ও খুজছে সিআইডি।







