শ্যুটআউটে খুন বিজেপি নেতা মনীশ শুক্ল, নেপথ্যে কে বা কারা? শুরু তদন্ত।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শ্যুটআউটে খুন বিজেপি নেতা মনীশ শুক্ল! আজ সন্ধায় টিটাগড় থানার মোড়ের কাছে বিজেপি জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন কাউন্সিলর মনীশ শুক্লার উপর ৫ রাউন্ড গুলি চালায় দুস্কৃতিরা।  তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া নেতা মণীশ শুক্লর ওপরে কে বা কারা প্রাণঘাতী হামলা চালাল তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর।

আরও পড়ুনঃ টিটাগড়ে শ্যুটআউট, প্রয়াত গুলিবিদ্ধ বিজেপি নেতা মনীশ শুক্ল। #Exclusive

বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রা গুলি চালিয়েছে মণীশ কে লক্ষ্য করে। অপর দিকে তৃণমূলের অভিযোগ এই ঘটনার পেছনে আছে বিজেপি-র গোষ্ঠী দ্বন্দ। প্রাক্তন তৃণমূল নেতা মনীশ বিজেপি-তে যোগ দেন অর্জুন সিং এর হাত ধরে। অর্জুন বিজেপি-র সাংসদ হওয়ার পর গত বছর জুন মাসে মণীশ বিজেপিতে যোগ দেন। বেশ ভালভাবেই বিজেপি-র সংগঠন সামলাচ্ছিলেন তিনি। শিল্পাঞ্চলে তাঁর যথেষ্ট প্রভাব ছিল।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই অর্জুন সিং এর সাথে ঝামেলা চলছিল। সূত্রের দাবি, ঝামেলার মূল কারন মনীশ নাকি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন ‘২১ নির্বাচনে। কিন্তু অর্জুন চাইছিলেন তাঁর মেয়ে ওই কেন্দ্র থেকে বিজেপি-ত টিকিটে লড়ুক! সুত্র জানাচ্ছে মনীশের সাথে প্রাইভেট সিকিওরিটি গার্ড ছিল, কিন্তু গত কয়েকদিন কোন সিকিওরিটি গার্ড কে দেখা যাচ্ছিল না প্রয়াত নেতার সাথে! তৃণমূলের দাবি গোষ্ঠীদ্বন্দের প্রভাবেই অকালে মৃত্যু হল বছর ৪২ এর মনীশ শুক্লর। তদন্ত হলেই আসল ঘটনা প্রকাশ্যে আসবে। এদিকে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এই হত্যার সিবিআই তদন্ত দাবি করেছেন।

অন্যদিকে মনীশকে ছোট ভাই হিসেবে বর্ননা করে ট্যুইট করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি ট্যুইটে লিখেছেন, “মনীশ আমার ছোট ভাই এর মত ছিল, সবসময় আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকত। আজ সে শহীদ হয়ে গেল, তাঁর এই বলিদান ব্যারাকপুর এবং বাংলা মনে রাখবে।”

সাংসদ সৌমিত্র খাঁ’র ট্যুইট।

২০২০ সালের জানুয়ারি থেকে টানা দু-বছরের জন্য ডিভিশনাল ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য ছিলেন মনীশ শুক্লা। এছাড়াও রেলওয়ে বোর্ডের ব্যারাকপুরে নাগরিক স্বাচ্ছন্দ দেখভালের দায়িত্বেও ছিলেন তিনি। সুত্রেত খবর, আজ এপি দেবী রোডে বিটি রোড সংলগ্ন এলাকায় বাইকে করে এসে কয়েক জন দুষ্কৃতী কয়েক রাউন্ড গুলি চালায় মণীশকে লক্ষ করে। তার মাথায় ও বুকে গুলি লাগে। তালপুকুর বিএমআরসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে তাঁকে চরম সংকটজনক অবস্থায় অ্যাপোল হাসাপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

শ্যুটআউটে খুন বিজেপি নেতা মনীশ শুক্ল! বিজেপি সূত্রে খবর মণীশের মাথা এবং বুক মিলিয়ে মোট ৪ টি গুলি লাগে। মনিষের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে বিটি রোড অবরোধ করে বিজেপি। টিটাগর থানার ঢিলছোড়া দূরত্বে এই শুট আউটের ঘটনায় চরম উৎকণ্ঠা ছড়িয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিজেপি জেলা কমিটি র সদস্য মণীশ শুক্লা র টিটাগড় থানার সামনে নির্মম হত্যা র প্রতিবাদে আগামী কাল জেলা বিজেপি, ১২ ঘণ্টা বারাকপুর বন্ধের ডাক দিয়েছে। বিজেপি-র অভিযোগ তৃণমূল রয়েছে এই ঘটনার নেপথ্যে!! এখন দেখার তদন্তে কি সামনে আসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর