মনীশ খুনে বড় ব্রেক থ্রু পেল CID! পাঞ্জাব থেকে গ্রেফতার ২ শার্প শ্যুটার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মনীশ খুনে বড় ব্রেক থ্রু পেল CID! পাঞ্জাব থেকে গ্রেফতার ২ শার্প শ্যুটার। টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের তদন্তে সিআইডি’র উপরই ভরসা রেখেছে কলকাতা হাইকোর্ট। পুলিশ এবং তৃণমূল মিলে খুন করেছে পুলিশ কে পাশাপাশি বিজেপি-র ইনোসেন্ট নেতাদের এই খুনের তদন্তে ফাঁসাতে পারে সিআইডি এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিজেপি। কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় তদন্ত চালিয়ে যাবে সিআইডি। এবার সিআইডি-র আধিকারিকরা কলকাতা হাইকোর্টের ভরসায় শিলমোহর দিলেন। মণীশ হত্যাকাণ্ডে দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে সিআইডি। খোঁজ চলছে আরো চার জনের।

আরও পড়ুনঃ ফের কমল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। করোনার দাপট কমছে বাংলায়।

মনীশ খুনে বড় ব্রেক থ্রু পেল CID! পাঞ্জাব থেকে সিআইডি দুই শার্প শ্যুটার কে গ্রেফতার করেছে। তবে পাঞ্জাব থেকে তাদের গ্রেফতার করা হলেও দুজনেই বিহারের বাসিন্দা। খোজ চলছে আরও চার জনের। পাঞ্জাব থেকে ট্রাঞ্জিট রিমাণ্ডে তাদের রাজ্যে আনা হয়। আজ বারাকপুর আদালত দুজনকেই ১৪ দিনের পুলিশ কাস্টিডি-র নির্দেশ দিয়েছেন। তাঁদের জেরা করে ঘটনার মূল চক্রীকে পাকড়াও করার চেষ্টা করছে সিআইডি।

প্রসঙ্গত, কদিন আগে টিটাগড় থানার উলটোদিকে বিজেপি কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে মণীশ শুক্লার শরীর ঝাঁজরা করে দেয় চার বন্দুকবাজ। উন্নতমানের নাইন এমএম কার্বাইন থেকে গুলি চালানো হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মণীশের । এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের রাজনৈতিক মহল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার এবং সব্যসাচী দত্ত মণীশ হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে দরবার করেন রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে। রাজ্যপালকে একটি লিখিত স্মারকলিপি জমাদেন তাঁরা। বিজেপির অভিযোগ মণীশ হত্যায় মূল অভিযুক্তদের আড়াল করে যারা অপরাধী নয় তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে সিআইডি ও পুলিশ।

পরে বিজেপি সিবিআই তদন্ত দাবি করে মামলা করে কলকাতা হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয় আপাতত সিআইডি তদন্ত চালিয়ে যাক। যদি পরে এই তদন্তে কোনও ত্রুটি দেখা দেয় তখন সিবিআই তদন্তের কথা ভাবা যাবে। আগামী ১০ নভেম্বর এই মামলার মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, গত কিছুদিন আগে বারাকপুরের বিজেপি সাংসদ দাবি করেন মণীশ হত্যায় তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, টিটাগড়ে বিজেপির যুব নেতা খুনের ঘটনা আসলে পুলিশ ও তৃণমূলের যৌথ অপারেশন। পুলিশ যে চার জনকে গ্রেফতার করেছে তারা চুনোপটি। আসল অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরছে। সিআইডি আমাকে কিভাবে ফাঁসাবে তার ষড়যন্ত্র করছে। হোয়াটঅ্যাপে চ্যাট সেই ষড়যন্ত্রের অংশ বিশেষ আমি পেয়েছি। যা দেখে বোঝা যাচ্ছে সিআইডি আমাকে ফাঁসানোর চেষ্টায় রয়েছে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত