নজরবন্দি ব্যুরোঃ টানা বর্ষণে ভাসছে গোটা বাংলা। হাওয়া অফিস থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছিল গত সপ্তাহের শেষের ভারি বৃষ্টির জন্য, তবে সপ্তাহ শেষে বৃষ্টির রেশ কমার বদলে সপ্তাহের শুরু অর্থাৎ সোমবারে সেই প্রকোপ বেড়েছে আরও। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সবং-এ। আর সেই কারণে কলকাতায় CBI দপ্তরে হাজিরা দিতে আসতে পারেন নি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।
আরও পড়ুনঃ ২৮ সেপ্টেম্বর দিনভর তাণ্ডব চলবে বাংলায়, আবার আসছে প্রবল ঘুর্নিঝড়। #Exclusive
বৃষ্টিতে আসতে পারেননি মানস, তাতে কি জল ভেঙ্গে তাঁর দুয়ারে পৌঁছে প্রায় ২ ঘন্টা জেরা করল সিবিআই। ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলায় তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ হিসেবে জানানো হয়েছিল আইকোর এর একটি অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে মানস বাবুর বক্তব্য রাখার ভিডিও এসেছে আধিকারিকদের হাতে। ওই সংস্থার সঙ্গে বিধায়কের কোন আর্থিক লেনদেন আছে কিনা তা খতিয়ে দেখতে চায় তদন্তকারী সংস্থা।
তার জেরেই গত ১৯ সেপ্টেম্বর তাঁকে নোটিস পাঠিয়ে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু আজ সকালে তৃণমূল বিধায়ক জানিয়েদেন টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সবং-এ। জন প্রতিনিধি হিসেবে সেখানে থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন তিনি। সেই কারণে সিবিআই দফতরে উপস্থিত থাকতে পারবেন না তিনি। পরে দেখা গেল সত্যিই বৃষ্টিতে আসতে পারেননি মানস। কিন্তু তিনি আসতে না পারলে কি হবে সিবিআই ঠিকই পৌঁছে গেল তাঁর কাছে! এদিন খাদ্য ভবনে পৌঁছে কেন্দ্রীয় তদন্তকারী দল তাঁকে প্রায় ২ ঘন্টা জেরা করে।
বৃষ্টিতে আসতে পারেননি মানস, জল ভেঙ্গে পৌঁছে গেল সিবিআই।




