ঠাকুর দেখতে বেরিয়ে বাইকে বসেই স্বামীর গলায় কোপ, একরত্তি সন্তানকে নিয়ে পালিয়েও আটক স্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আমেজে মেতে উঠেছে আমজনতা। পরিবার, বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। তেমনই এক দম্পতি একরত্তি সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। এরপরই ঘটে গেলে এক অঘটন। বাইকে বসেই চালক স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর। ষষ্ঠীর রাতে তীব্র চাঞ্চল্য নদিয়ায়।

আরও পড়ুন: উৎসবমুখর বাঙালির চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, বাংলায় দুর্যোগের আশঙ্কা?

জানা গিয়েছে, সুকান্ত পাল ও তাঁর স্ত্রী সন্ধ্যা পাল তাঁদের সন্তানকে নিয়ে শুক্রবার রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাইকে চড়েই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ স্বামীর গলার নলি কেটে খুন করার চেষ্টা করেন সন্ধ্যা পাল। দ্রুত কোলের সন্তানকে নিয়েই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন স্ত্রী। আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন।

ঠাকুর দেখতে বেরিয়ে বাইকে বসেই স্বামীর গলায় কোপ, একরত্তি সন্তানকে নিয়ে পালিয়েও আটক স্ত্রী

পথ চলতি মানুষেরা দুর্ঘটনা ভেবে এগিয়ে যান। তাঁরা দেখেন, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এবং তাঁর গলা থেকে অনবরত রক্ত বেরোচ্ছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পুলিশের টহলদারি গাড়ি দাঁড়িয়েছিল। দ্রুত তাঁদের খবর দেওয়া হয়। এরপর আহত ব্যক্তিকে উদ্ধাএ করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুর দেখতে বেরিয়ে বাইকে বসেই স্বামীর গলায় কোপ, একরত্তি সন্তানকে নিয়ে পালিয়েও আটক স্ত্রী

পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত স্ত্রী সন্ধ্যা পালকে আটক করেছে। কেন তিনি নিজের স্বামীকে খুন করার চেষ্টা করেছেন তা জানতে তদন্ত চলছে। অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও খবর। এই ঘটনার পিছনে পরকীয়া লুকিয়ে আছে কি না সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঠাকুর দেখতে বেরিয়ে বাইকে বসেই স্বামীর গলায় কোপ, একরত্তি সন্তানকে নিয়ে পালিয়েও আটক স্ত্রী

ঠাকুর দেখতে বেরিয়ে বাইকে বসেই স্বামীর গলায় কোপ, একরত্তি সন্তানকে নিয়ে পালিয়েও আটক স্ত্রী
ঠাকুর দেখতে বেরিয়ে বাইকে বসেই স্বামীর গলায় কোপ, একরত্তি সন্তানকে নিয়ে পালিয়েও আটক স্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত