করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে মোদীর ডাকা বৈঠকে থাকবেন না ‘দিদি’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে মোদীর ডাকা বৈঠকে থাকবেন না ‘দিদি’। দেশে ফের মাথাচারা দিয়ে উঠছে করোনা ভাইরাস। মহারাষ্ট্র, গুজরাটের মত কিছু রাজ্যে ফের ভয়াবহ পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে সেখানে বেড়ে চলেছে করোনা সংক্রমণ।

আরও পড়ুনঃ ISF নয়, বিহারের RSM দলের নামে বাংলায় লড়ছে আব্বাসের দল!

এমন পরিস্থিতি কীভাবে সামলানো যায় সেই বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে আজ উপস্থিত থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আজ বেলা সাড়ে বারোটায় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর সেই বৈঠকে গরহাজির থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকালে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বৈঠক ডাকার অনেক আগেই ঝাড়গ্রামে নির্বাচনী সভা চূড়ান্ত হয়ে গিয়েছিল তৃণমূল সুপ্রিমোর। বেলা বারোটার সময়ে ওই সভা। বৈঠকে যোগ দিতে হলে হয় সেই সভা পিছিয়ে দিতে হয় কিংবা বাতিল করতে হয়। শেষ মুহূর্তে তার কোনওটাই করা সম্ভব নয়। তাই এই সভায় যোগ দিচ্ছেন না তিনি। তবে তৃণমূলের তরফ থেকে এই কারন জানানো হলেও অনেকেই এতে রাজনীতির গন্ধ পাচ্ছে। কারন এর আগেও করোনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এরিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই ফের একবার এই সভায় যোগ না দেওয়ায় জল্পনা ছড়িয়েছে। কারন রাজ্য নির্বাচনের কারণে এখন দুই দলের সুপ্রিমোর সম্পর্ক নরমে গরমে। এমন অবস্থায় এই আলোচনাসভা মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন এমন তত্ত্বও দিচ্ছেন অনেকেই। এদিকে দেশে গত এক সপ্তাহ ধরে করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। তার মধ্যে গত ২৪ ঘন্টায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। 

করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে মোদীর ডাকা বৈঠকে থাকবেন না ‘দিদি’। একদিনেই দেশে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৯০৩ জন। আর মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৮৮ জন। সবচেয়ে করুণ পরিস্থিতি মহারাষ্ট্রে। মরাঠাভূমে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে ইতিমধ্যেই সেখানকার মুখ্যসচিবকে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। মধ্যপ্রদেশ, গুজরাত সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি শহরে নৈশ কার্ফু চালু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর