ISF নয়, বিহারের RSM দলের নামে বাংলায় লড়ছে আব্বাসের দল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ISF নয়, বিহারের RSM দলের নামে বাংলায় লড়ছে আব্বাসের দল! দল তৈরি, জোট তৈরি, প্রার্থী তৈরি, সম্পূর্ণ হয়েছে প্রথম দু দফার মনোনয়নও। ২১এর বাংলা বিধানসভা নির্বাচনে প্রত্যেককে কড়া টক্কর দিতে শুরু হয়েছে প্রত্যেক দলের নির্বাচনী প্রচার। ভোট আবহ শুরুর আগেই রাজ্যে এসে আব্বাস সিদ্দিকি জানিয়েছিলেন তাঁর দল ISF লড়বে এই নির্বাচনে। সিদ্ধান্ত হয়েছিল বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট হয়ে সংযুক্ত মোর্চা হিসেবে লড়বে তৃণমূল এবং বিজেপির বিপক্ষে। সেই মতোই একাধিক বৈঠক আর টানাপোড়নে সিদ্ধান্ত হয় আসন রফা নিয়ে।

আরও পড়ুনঃ লালগড়ের সভা সেরে আজ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই বাংলায় একাধিক সভা করেছেন ISF প্রধান আব্বাস সিদ্দিকি। প্রতি সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন। বাংলায় বাড়ছেও ভাইজানের জনপ্রিয়তা। রফা হওয়া আসনের মধ্যে ৪টি ছাড়া বাকি আসনের প্রার্থী নামও ঘোষণা করেছে আইএসএফ। কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে নতুন জল্পনা। নির্বাচন কমিশন সূত্রের খবর মনোনয়ন প্রক্রিয়ায় সংযুক্ত মোর্চার জোটসঙ্গী ISF প্রার্থীরা কোথাও নিজেদের দলের নামে মনোনয়ন জমা করেননি।

বাংলা নির্বাচনের লড়ার কথা আনুষ্ঠানিক ভাবে মাস কয়েক আগেই প্রকাশ করেছিল আব্বাস সিদ্দিকি। জানিয়েছিল, শুধু সংখ্যালঘু মানুষের স্বার্থে নয়, রাজ্যের প্রতিটি মানুষের স্বার্থে কাজ করবে তাঁর দল। শিক্ষিত করবে প্রতিটি মানুষকে। সময়ের সাথে সাথে শুরু হয় জোটের পরিকল্পনা। প্রথম দিকে বামেরা আব্বাসের প্রতি সদয় হলেও কংগ্রেস কোনোভাবেই সমর্থন করেনি আব্বাসের সঙ্গের আসন রফাকে। একাধিক বৈঠকের পর চূড়ান্ত হয় সেই আসন রফা।

ISF নয়, বিহারের RSM দলের নামে বাংলায় লড়ছে আব্বাসের দল! জোটের জট কেটে আসন রফা চূড়ান্ত হওয়ার পরই সিদ্দিকির দলের পরবর্তী পদক্ষেপ ছিল দলের প্রতীক তৈরি। নির্বাচনে ঘাসফুল, পদ্মফুল, হাত, কাস্তে হাতুড়ি তারার পাশে আব্বাস এনেছিল নিজে প্রতীক “খাম”। সেই প্রতীক দিয়েই আব্বাসের দলের লড়ার কথা ২১এর নির্বাচন।কিন্তু নির্বাচন কমিশন সূত্রের খবর এই প্রতীক আব্বাসের নিজে দলের নয়। কয়েক মাস আগে তৈরি হওয়া আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনো নির্বাচন কমিশনের স্বীকৃতি পায়নি, পায়নি নিজেদের দলের নিজস্ব প্রতীক তৈরির অনুমতি। এত অল্প সময়ের মধ্যে অন্য উপায় না থাকায় এই মুহূর্তে বিহারের দল রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নামে এবং প্রতীকে মনোনয়ন জমা দিয়েছে ISF এর প্রার্থীরা।ISF নয়, বিহারের RSM দলের নামে বাংলায় লড়ছে আব্বাসের দল!

জোটের জট কেটে আসন রফা চূড়ান্ত হওয়ার পরই সিদ্দিকির দলের পরবর্তী পদক্ষেপ ছিল দলের প্রতীক তৈরি। নির্বাচনে ঘাসফুল, পদ্মফুল, হাত, কাস্তে হাতুড়ি তারার পাশে আব্বাস এনেছিল নিজে প্রতীক “খাম”। সেই প্রতীক দিয়েই আব্বাসের দলের লড়ার কথা ২১এর নির্বাচন।কিন্তু নির্বাচন কমিশন সূত্রের খবর এই প্রতীক আব্বাসের নিজে দলের নয়। কয়েক মাস আগে তৈরি হওয়া আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনো নির্বাচন কমিশনের স্বীকৃতি পায়নি, পায়নি নিজেদের দলের নিজস্ব প্রতীক তৈরির অনুমতি। এত অল্প সময়ের মধ্যে অন্য উপায় না থাকায় এই মুহূর্তে বিহারের দল রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নামে এবং প্রীতিকে মনোনয়ন জমা দিয়েছে ISF এর প্রার্থীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত