রাজ্যে ক্রমশ কমছে সরকারি বাসের সংখ্যা। যার ফলে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সেই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও গিয়েছে। তাই মঙ্গলবার পরিবহণ দফতরের রিভিউ বৈঠকে সরকারি বাসের সংখ্যা কম নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। যদিও এর আগেও বৈঠকে একাধিক বার বাস পরিবহন নিয়ে মুখ্যমন্ত্রীর ধমক খেতে হয়েছিল রাজ্যের পরিবহন দফতরকে।
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ রাস্তায় ক্রমেই কমছে সরকারি বাসের সংখ্যা। তার পরেও মোটেই কমছে না খরচ। ক্রমেই বাড়ছে তেলের দাম। তাঁর দাবি, যে পরিমাণ অর্থ বেতন দিতে খরচ হয় সেই পরিমাণ টাকা আয় হচ্ছে না। তাঁর উপর হায়রানির স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই পরিবহন দফতরকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন, দু’টি বাসের মাঝের সময়সীমা কমানোর। পাশাপাশি ৩ টে শিফটের বদলে ৪ টে শিফটে কাজ করানোর।


প্রসঙ্গত, বেসরকারি বাসের ভারা বেড়ে যাওয়াই অধিকাংশ যাত্রীই তাঁদের পরিবহন মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সরকারি বাস পরিষেবা কে। বর্তমানে সরকারি বাসের প্রায় দ্বিগুন ভারা বেসরকারি বাস পরিবহনে। ফলে সরকারি বাসের সংখ্যা কমে যাওয়ায় হায়ারানির স্বীকার নিত্যযাত্রীরা। যদিও এর আগেও পরিবহন দফতরের আধিকারিকদের ধীর গতিতে কাজের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহণ দফতরের কর্তাদের গাড়ি ছেড়ে সাইকেল ব্যবহার করতেও বলেছিলেন তিনি।








