বিরোধী জোট জিতলে বাইরে থেকে সমর্থন, ভোটের আগেই দলের অবস্থান জানালেন মমতা

Mamata Banerjee: বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, কারণ ওরা বিজেপির সঙ্গে রয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জোটের নামকরণ তাঁর হাতে বলে জানালেও, লোকসভা নির্বাচনে বাংলায় ‘একলা চলো’ নীতি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার I.N.D.I.A জোটের ভবিষ্যৎ নিয়ে আরও বড় ঘোষণা করলেন তিনি। জানালেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি হারলে বাইরে থেকে I.N.D.I.A জোটকে সমর্থন জানাবে তাঁর দল তৃণমূল,

আরও পড়ুনঃ ভোটের মাঝেই CAA-র সুফল, নাগরিকত্ব পেলেন ১৪ জন।

বিরোধী জোট জিতলে বাইরে থেকে সমর্থন, ভোটের আগেই দলের অবস্থান জানালেন মমতা
বিরোধী জোট জিতলে বাইরে থেকে সমর্থন, ভোটের আগেই দলের অবস্থান জানালেন মমতা

বাইরে থেকে সরকার গড়ই দিল্লিতে I.N.D.I.A জোটের সরকার গড়ে দেবেন তাঁরা। ভোটের আগেই দলের অবস্থান জানিয়ে দিল তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বলেন, “চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে। বাকি তিন দফাতেও জেতার খুব একটা সম্ভাবনা নেই।

india3

অনেক চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে কথা বলবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না।” মমতার কথায়, “অনেকে অনেক অঙ্ক কষছেন। তাই জেনে রাখুন, বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, কারণ ওরা বিজেপির সঙ্গে রয়েছে।

বিরোধী জোট জিতলে বাইরে থেকে সমর্থন, ভোটের আগেই দলের অবস্থান জানালেন মমতা

india3 1

আমি দিল্লির কথা বলছি। সেখানে INDIA জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠন করে দেব আমরা। যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন