আজ রাতে পশ্চিম মেদিনীপুরে থাকবেন মমতা, রাজ্য-জুনিয়র চিকিৎসকদের বৈঠক হবে মুখ্যমন্ত্রীকে ছাড়াই

এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্থ এবং রাজ্যের পুলিশ কমিশনার রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের একাধিক অধিকর্তাদের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জুনিয়র চিকিৎসকদের সিংহভাগ দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। যদিও আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের পাঁচটি দাবির মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবি সম্পূর্ণভাবে মানা হয়নি। পাশাপাশি, বিভিন্ন হাসপাতালে এখনও চলছে হুমকি সংস্কৃতি অর্থাৎ থ্রেট কালচার। যে কারণে নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলা জুনিয়র চিকিৎসকেরা। এমত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ নবান্ন সভাগৃহে ফের একবার রাজ্য ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে একটি বৈঠক হতে চলেছে। কিন্তু এই বৈঠকে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পশ্চিম মেদিনীপুরে গিয়েছেন তিনি। সূত্রের খবর, রাতে ওই জেলাতেই থাকবেন মুখ্যমন্ত্রী।

আগে দু’বার বৈঠক ভেস্তে যাওয়ার পর গত সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একটি বৈঠক হয় রাজ্য সরকারের। জুনিয়র চিকিৎসকদের মূল দাবিগুলো মেনে নিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দাবি অনুযায়ী, মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা সহ স্বাস্থ্য ভবনের দুই অধিকর্তাকে সরিয়ে দেয় নবান্ন। রাজ্যের হাসপাতালগুলিতে আরও বেশি সংখ্যক সিসিটিভি বসানো এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন। কিন্তু তাতেও বরফ বলেনি। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য সচিবকে সরিয়ে দিতে হবে। যে কারণে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে টানা নয়দিন ধরে অবস্থান-বিক্ষোভ জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা।

বুধবার সকালে জুনিয়র চিকিৎসক ফ্রন্টের তরফে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে একটি ইমেইল পাঠিয়ে ফের একটি বৈঠক আয়োজনের দাবি জানান জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই পাল্টা উত্তর আসে মুখ্য সচিবের তরফ থেকে। সেখানে বলা হয়, আজ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ নবান্ন সভাগৃহে জুনিয়র চিকিৎসকরা আলোচনার জন্য আসতে পারেন। এবারের বৈঠকে ৩০ জন প্রতিনিধির কথা প্রথমেই উল্লেখ করে দিয়েছে রাজ্য সরকার। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন আজকের এই বৈঠকের পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়, জুনিয়র চিকিৎসকরা আদৌ কর্মবিরতি তুলে নেন কিনা সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসীর।

অন্যদিকে, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে আজ রাতে পশ্চিম মেদিনীপুর জেলাতেই থাকবেন তিনি। ফলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের এই বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই। যদিও এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্থ এবং রাজ্যের পুলিশ কমিশনার রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের একাধিক অধিকর্তাদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর