মোদির সঙ্গে থাকবেন শুভেন্দু! কলাইকুন্ডার বৈঠকে ‘না’ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোদির সঙ্গে থাকবেন শুভেন্দু!  ইয়াসের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পর ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে কথা ছিলো আজই আমনে সামনে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল নবান্ন থেকে মমতা নিজে জানিয়েছিলেন, আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন, আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমি যাবো। কিন্তু রাত বাড়তেই বিষয় ঘুরে যায় অন্যদিকে।

আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্ত ২০০ টি পরিবার কে ত্রিপল তুলে দিয়ে, খাওয়ার ব্যাবস্থা করলেন শুভেন্দু।

গতকাল রাতে দিল্লি থেকে নবান্নতে খবর আসে প্রধানমন্ত্রীর সঙ্গে কলাইকুন্ডার বৈঠকে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গভীর রাতে এই বার্তা আসার পরেই এক প্রকার বেঁকে বসেন মমতা। যুক্তি দিয়েছেন রাজ্যপালের উপস্থিতি মানা গেলেও শুভেন্দু অধিকারী বা দেবশ্রী কেনো উপস্থিত থাকবেন? এদিকে উপস্থিতির কথা জানান দিয়ে ইতিমধ্যে ট্যুইট করেছেন রাজ্যপাল স্বয়ং।

Capture 12

এমনিতেও রাজ্যের বিরোধী দলনেতার পদে এখনো বসেননি আধিকারী। মমতাকে হারিয়ে তিনি বিজেপির হয়ে নন্দীগ্রাম থেকে জিতে আসা বিধায়ক। সেক্ষেত্রে তাঁর উপস্থিতি এই বৈঠককে রাজনৈতিক তৈরি করবে বলেই দাবি নবান্ন তরফের। মমতার সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার কথা কেবল মাত্র রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়ের।

মোদির সঙ্গে থাকবেন শুভেন্দু! নবান্নর তরফ থেকে জানানো হয়েছে সরকারি বৈঠকে শুধু তাঁরাই থাকা বাঞ্ছনীয়। রাজনৈতিক নেতা মন্ত্রীরা উপস্থিত থাকবেন শুনে বিরক্ত খোদ মুখ্যমন্ত্রীও। তবে আজ কলাইকুন্ডার বৈঠকে মোদি-মমতা আমনে সামনে হলে পর্যালোচনা হত ক্ষয় ক্ষতির। সেক্ষেত্রে কি হবে সেটাই এখন দেখার। সূত্রের খবর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠকে রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে ‘না’ জানিয়ে নবান্ন বার্তা দিয়েছিলো দিল্লিকে, কিন্তু সেখান থেকে এখনো কোন উত্তর আসেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর