১৬ ফেব্রুয়ারির আগে মমতার বাড়িতেও পদ্ম ফোটাবেন! চ্যালেঞ্জ শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৬ ফেব্রুয়ারির আগে মমতার বাড়িতেও পদ্ম ফোটাবেন! তমলুকের সভা থেকে এমনটাই বললেন, শুভেন্দু অধিকারী। এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বললেন, “১৬ ফেব্রুয়ারির আগে মাননীয়ার বাড়িতেও পদ্ম ফোটাব।” তিনি বলেন, “আমার বাড়িতেও পদ্ম ফুটতে শুরু করেছে। রামনবমীর আগে সব পদ্ম ফুটে যাবে। ১৬ ফেব্রুয়ারির আগে মাননীয়ার বাড়িতেও পদ্ম ফুটবে।” আর এই বিজেপি নেতার মন্তব্যেই শুরু হয়েছে জল্পনা। এছাড়াও এদিন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুনঃ চালু হচ্ছে রিমোট ভোটিং-এর প্রযুক্তি, ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনারের।

তিনি বললেন, “আমি ঘুষখোরই যখন ২ ডিসেম্বর হাতেপায়ে ধরেছিলি কেন?” এছাড়াও এদিন আরও বললেন, “তোলাবাজ ভাইপো, এরকম চিটিংবাজ লোক খুব কম আছে। ছোট থেকেই চিটিংবাজিতে হাত পাকিয়েছিল।”

ইঙ্গিতে দুর্নীতির অভিযোগ তোলেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, ববি হাকিমের বিরুদ্ধেও। এরপরই অভিষেকের ‘মধুখোর’ কটাক্ষের জবাবে শুভেন্দু বলেন, “আমার ১১ সালের আগে যা ছিল, আজও তা আছে। বাড়িও পালটায়নি, গাড়িও পালটায়নি।

১৬ ফেব্রুয়ারির আগে মমতার বাড়িতেও পদ্ম ফোটাবেন! কারণ মধু আমি খাইনি।” এছাড়াও তাঁর দাবি, কেডি সিংকে নিয়োগ করেছিলেন অভিষেকই। সুদীপ্ত সেনের চিঠির পিছনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলেই অভিযোগ শুভেন্দুর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর