সংবিধানের গণ্ডির মধ্যে থাকুন , রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংবিধানের গণ্ডির মধ্যে থাকুন , রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডিজি-কে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধানখড় । এইনিয়ে শনিবার পাল্টা কড়া ৯ পাতার চিঠি দিয়ে রাজ্যপালকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী । চিঠিতে মমতা বন্দোপাধ্যায় লেখেন, যে কোনও অছিলায় রাজ্য প্রশাসনের কাজ নিয়ে ‘ভিত্তিহীন অভিযোগ’ করা বা শীর্ষ কর্তাদের ডেকে পাঠানো রাজ্যপালের কাজ নয়।

আরও পড়ুনঃ তিলোত্তমার মুকুটে নতুন পালক, বিশ্বের প্রথম ১০০ বিজ্ঞান নগরী তালিকায় কলকাতা!

এভাবে রাজ্যপাল বারেবারেই নিজের সাংবিধানিক এক্তিয়ার ছাড়াচ্ছেন বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। মুখ্যমন্ত্রীর এই চিঠির জবাবে শনিবার রাতেই টুইটে ফের মুখ খুলেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ তিন বার অনুরোধের পরেও ডিজি আসেননি, তিনি তাঁর কাজের ব্যাখ্যা দিতে চান না। বরং, তাঁর হয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন। রাজ্যপালের মন্তব্য, ‘‘সাংবিধানিকতা এমন আচরণের কথাই বলে? মুখ্যমন্ত্রী সঠিক পরামর্শ পাচ্ছেন তো?’’ মুখ্যমন্ত্রীর চিঠির জবাবও তিনি দেবেন বলে জানিয়ে রেখেছেন রাজ্যপাল।

বিজেপি সাংসদ অর্জুন সিংহের বিরুদ্ধে পুলিশি তদন্তের প্রেক্ষিতে ডিজি বীরেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল, সঙ্গে পাঠিয়েছিলেন একটি নোটও। যা প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছেছে। রাজ্যপালের বিবৃতিতে বাংলায় ‘সন্ত্রাসের নিরাপদ আশ্রয়, দুর্নীতি ও অবৈধ অস্ত্র নির্মাণের রমরমা’র কথা ছিল। ওই সব অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে প্রশ্ন তুলেছেন, আদালতের বদলে রাজভবন কী করে কোনও অভিযুক্ত ব্যক্তির আইনি শলা নেওয়ার জায়গা হল? বিচার চাইতে যে কোনও নাগরিকেরই তো আদালতে যাওয়ার অধিকার আছে।

সংবিধানের গণ্ডির মধ্যে থাকুন , রাজ্যপাল যদি অভিযুক্ত ব্যক্তিকে পরামর্শ দিয়ে তাঁর হয়ে সওয়ালে দাঁড়ান, তা হলে তিনি নিজেকে এবং এই রাজ্যকে বিপন্ন করেছেন। এরই পাশাপাশি মমতা ফের রাজ্যপাল ধনখড়কে মনে করিয়ে দিয়েছেন, ‘নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আবার আপনার প্রতি অনুরোধ ও পরামর্শ, সংবিধানের গণ্ডির মধ্যে থাকুন। কোনও রাজনৈতিক দলের দায়িত্ব কাঁধে নেবেন না। নির্বাচিত সরকার ও তার মন্ত্রিসভাকে হেয় প্রতিপন্ন করে নিজের ক্ষমতার বাইরে গিয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকদের উপরে হুকুম চালাবেন না’!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর