দক্ষিণে মমতা, উত্তরে শুভেন্দু , হাইভোল্টেজ সোমবারে ব্যাপক যানজটের আশঙ্কা মহানগরে

প্রশাসন সূত্রে খবর, এদিন দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল - সহ একগুচ্ছ ব়্যালি হওয়ার কথা। এই পরিস্থিতিতে সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ ২২ জানুয়ারি রামমন্দির উদবোধন উপলক্ষে সাজ সাজ রব অযোধ্যায়। সারা দেশ তথা বিশ্বের নানান স্থান থেকে উপস্থিত হয়েছেন সকলে। এর পাল্টা এদিন কলকাতার রাজপথে নামছেন তৃণমূল। সংহতি মিছিলে নেতৃত্বে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিল ডাকা নিয়ে গোড়া থেকেই চলছে রাজনৈতিক চাপানউতোর। মিছিলের আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণে মমতা, উত্তরে শুভেন্দু , হাইভোল্টেজ সোমবারে ব্যাপক যানজটের আশঙ্কা মহানগরে

আরও পড়ুন : রামমন্দিরে পদার্পণ মোদীর, হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি, মাহেন্দ্রক্ষণের আগে ভজনে মুখরিত অযোধ্যা

বেলা ৩টে – সাড়ে ৩টের নাগাদ হাজরা মোড় থেকে শুরু হবে মিছিল। হাজরা রোড, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে সেখান থেকে বাঁ দিকে ঘুরে পার্ক সার্কাসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, হাজরা রোড ধরে এগোনোর সময় পথে হাজরা ল কলেজের সামনে কিছুক্ষণের জন্য থামবে মিছিল। কারণ ল কলেজের সামনে রয়েছে একটি মসজিদ ও গীর্জা। মিছিল থেকে স্কুটারে চেপে মসজিদে গিয়ে চাদর চড়াবেন মুখ্যমন্ত্রী ।

দক্ষিণে মমতা, উত্তরে শুভেন্দু , হাইভোল্টেজ সোমবারে ব্যাপক যানজটের আশঙ্কা মহানগরে

তারপর মিছিল এগিয়ে যাবে পার্ক সার্কাস ময়দানের উদ্দেশ্যে। প্রশাসন সূত্রে খবর, এদিন দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল – সহ একগুচ্ছ ব়্যালি হওয়ার কথা। এই পরিস্থিতিতে সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণে মমতা, উত্তরে শুভেন্দু , হাইভোল্টেজ সোমবারে ব্যাপক যানজটের আশঙ্কা মহানগরে
দক্ষিণে মমতা, উত্তরে শুভেন্দু , হাইভোল্টেজ সোমবারে ব্যাপক যানজটের আশঙ্কা মহানগরে

দক্ষিণে মমতা, উত্তরে শুভেন্দু , হাইভোল্টেজ সোমবারে ব্যাপক যানজটের আশঙ্কা মহানগরে

আজ বেলা ১২টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছেও একটি সভা রয়েছে। দুপুর ৩টের সময় আরও একটি মিছিল বের হবে ২১ নম্বর ক্যানিং স্ট্রিট থেকে, যেটি যাবে ক্লাইভ রো পর্যন্ত। আর সন্ধ্যে ৭টার সময় ১৯ নম্বর পদ্মপুকুর রোড থেকে বেরোবে আরও একটি মিছিল, যেটি বিভিন্ন রাস্তা হয়ে এগোবে। এই অবস্থায় শহরের রাস্তা সচল রাখাই চ্যালেঞ্জ কলকাতা পুলিশের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত