উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করার চেষ্টা, আড়িয়াদহের ভাইরাল ভিডিও ‘পুরনো’ বললেন মমতা

শিল্পপতি মুকেশ অম্বানির কনিষ্ঠ-পুত্র অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত কয়েকদিন ধরেই রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে গণপিটুনির ঘটনা। এরই মধ্যে আড়িয়াদহে তৃণমূল-ঘনিষ্ঠ গ্যাংস্টার জয়ন্ত সিংহ এবং তাঁর বাহিনীর একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তেরো বছরের একটি যুবককে ক্লাবের ভেতর নগ্ন করে তাঁর যৌনাঙ্গে সাঁড়াশির চাপ দেওয়া হচ্ছে! (ভিডিও-এর সত্যতা যাচাই করেনি নজরবন্দি) লাগাতার ভাইরাল ভিডিও প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিল্পপতি মুকেশ অম্বানির কনিষ্ঠ-পুত্র অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিলেন মমতা। যাবার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বললেন, ‘‘উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করতেই ৭২ ঘণ্টা আগে থেকে পুরনো ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনা ২০২১ সালের। তখন ওখানে এমপি ছিলেন অর্জুন সিংহ।” আড়িয়াদহের নাম না নিলেও মুখ্যমন্ত্রী যে জয়ন্ত সিংহদের কাজকেই বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট।

উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করার চেষ্টা, আড়িয়াদহের ভাইরাল ভিডিও 'পুরনো' বললেন মমতা
উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করার চেষ্টা?

আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধর করে জয়ন্ত সিংহ ও তাঁর দলবল। গণপিটুনির অভিযোগে
জয়ন্ত-সহ গ্যাংয়ের মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জয়ন্তদের আগের নানান কুকীর্তির ভিডিও প্রকাশ্যে আসছে। নাম জড়িয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। ঘরোয়া অনুষ্ঠানে জয়ন্তের সঙ্গে ছবি দেখা গিয়েছে মদনের বউমা মেঘনা মিত্রের। কিন্তু, মদন জানিয়েছেন, তিনি চিনতেন এইটুকুই, ‘ঘনিষ্ঠ’ নয়।

উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করার চেষ্টা, আড়িয়াদহের ভাইরাল ভিডিও ‘পুরনো’ বললেন মমতা

উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করার চেষ্টা, আড়িয়াদহের ভাইরাল ভিডিও 'পুরনো' বললেন মমতা

অন্যদিকে, বাঁকুড়ার রানিবাঁধের একটা ঘটনা নিয়ে সরব বিজেপি। অভিযোগ, তাঁদের বুথ সম্পাদক বঙ্কু বিহারী মাহাতোকে খুন করেছে তৃণমূলের গুন্ডাবাহিনী। রাজ্য বিজেপির এক্স হ্যান্ডল থেকে মৃতের ছবিও পোস্ট করা হয়। কিন্তু, পুলিশের বক্তব্য, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই মনে করছেন বলে জানালেন মুম্বই যাবার আগে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত