‘CBI তদন্তে আপত্তি নেই’, চিকিৎসক খুন-কাণ্ডে বললেন মমতা

'CBI তদন্তে আপত্তি নেই', চিকিৎসক খুন-কাণ্ডে বললেন মমতা। পাশাপাশি তিনি বলেন হাসপাতালের সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করের চিকিৎসক মৃত্যু নিয়ে তদন্ত যতই এগচ্ছে ততই বাড়ছে রহস্য। গতকালই ওই চিকিৎসকের দেহ ময়নাতদন্ত করা হয় যেখানে প্রাথমিক রিপোর্টে খুন-ধর্ষণের ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজার গোয়েন্দা শাখার আধিকারিকরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে রাজ্য জুরেই ছড়িয়ে পড়েছে এই আরজি করের চিকিৎসক খুনের আঁচ। এবার এই খুন প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই চিকিৎসক খুনের ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। শনিবার রাজ্যের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ওই ছাত্রীর খুনের তদন্তের জন্য় তার সিবিআই তদন্তে কোন আপত্তি নেই। এদিন তিনি বলেন, “এই ঘটনার তদন্তের জন্য সিবিআই তদন্তে কোন আপত্তি নেই। হাসপাতালের সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। এটা খুবই অমানবিক, লজ্জা জনক, নৃশংস, আমার মনে হচ্ছে আমার পরিবারের কেউ খুন হয়েছে।” এছাড়াও তিনি বিক্ষোভকারী জুনিওর চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন,”জুনিওর ডাক্তারদের বিক্ষোভ যুক্তিসঙ্গত,” একই সাথে অভিযুক্তের ফাঁসির আবেদন করার কথাও বলেন তিনি। তার কথায়,”ফাস্টট্র্যাক কোর্টে মামলা এনে ফাঁসির আবেদন করা হোক”

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই মৃত চিকিৎসকের বাবা-মাকে ফোন করে তদন্তের আশ্বাস দেন। অর্থাৎ ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন রয়েছেন। এদিকে চিকিৎসক খুন নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিন নিজের এক্স হ্যন্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন,”আরজি কর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর ছাত্রের মৃতদেহ, যাকে ক্যাম্পাসের অভ্যন্তরে জরুরি ভবনের ৩য় তলায় সেমিনার হলের ভিতরে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গেছে, জানা গেছে, আঘাতের চিহ্ন রয়েছে।
অসমর্থিত প্রতিবেদনে শ্বাসরোধের লক্ষণ এবং সেমিনাল ফ্লুইডের চিহ্ন রয়েছে বলে পরামর্শ দেওয়া হয়েছে।
এটি হত্যার একটি স্পষ্ট মামলা। মামলাটি অবিলম্বে সিবিআই-এর হাতে স্থানান্তর করা উচিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত