নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের প্রচারে উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে সভা শেষ করে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথেই প্রবল বৃষ্টির কবলে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। এরপরেই জরুরি অবতরণ করা হয় সেবক এয়ার বেসে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী।
জানা যায়, হেলিকপ্টারে জরুরি অবতরণের সময় পায়ে-কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চপার থেকে নামতে গিয়ে এই চোট লাগে মমতার। জানা গিয়েছে, হাঁটুর লিগামেন্ট এবং বাঁদিকের হিপ জয়েন্টের লিগামেন্টে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই কলকাতায় ফিরলে তাঁকে তড়িঘড়ি করে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর MRI করা হয়। আর তার জেরে বেশ কিছুদিন মুখ্যমন্ত্রীকে আগামী কয়েকদিন বিশ্রামে থাকার কথা জানিয়েছেন চিকিৎসক। কিন্তু বর্তমানে কেমন আছেন মুখ্যমন্ত্রী?

এবার সকলের উৎকণ্ঠা কাটালেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে চোট নিয়ে কালীঘাটের বাড়িতে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ইদ এবং উল্টোরথ উপলক্ষ্যে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, “বাংলার মানুষদের আশীর্বাদে আমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। মানুষের শুভেচ্ছা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেবক এয়ারবেসে যেদিন আমার হেলিকপ্টার জরুরি অবতরণ করল সেদিন থেকেই আমি অনেক ঘনিষ্ঠজনের ফোন পেয়েছি। সর্বশক্তিমানের দয়া এবং মেডিকেল টিমের নিবেদিত প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিওথেরাপি করছি।”
I am deeply touched by everyone's well wishes for my health.
I had a close call the day before yesterday when the helicopter made an emergency landing on Sevoke Airbase.
সদ্য প্রকাশিত
ফিরহাদের সঙ্গে বৈঠকের পর ঋতব্রতের দাবি, ‘এবার ৬৫’! তৃণমূলে নতুন ভাঙনের জল্পনা
কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিসে কন্ডোম-রেট চার্ট’, চাকরি-বিক্রির খাতা! মুকুন্দপুরে চাঞ্চল্যWith Almighty's benevolence and dedicated efforts of the medical team, I am recuperating and undergoing…
— Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2023

মুখ্যমন্ত্রী ট্যুইটে আরও লেখেন, “এই উৎসবে সবার মন আনন্দে ভরে উঠুক। ঈদ-উল-আযহা উদযাপনকারী প্রত্যেকের জন্য, আনন্দ, ভালবাসা এবং আশীর্বাদে আপনার ঘরগুলি পরিপূর্ণ হোক। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক! উল্টা রথ উপলক্ষে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।”
বাংলার মানুষদের আশীর্বাদে সুস্থ হয়ে উঠছি, জানালেন মুখ্যমন্ত্রী



