নজরবন্দি ব্যুরো: বিধানসভায় দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের আয়-ব্যয়ের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল দুর্গাপুজোর অনুদান নিয়ে। সেখানে মুখ্যমন্ত্রী সাফ জানালেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তার থেকেও বাণিজ্যে আয় হয়েছে অনেক গুণ বেশি।
আরও পড়ুন: BJP-কে অক্সিজেন দেবে না কার্বন ডাই অক্সাইড জানি না, কংগ্রেস কে ভুল সংশধনের বার্তা দিলেন অভিষেক
Latest News

প্রার্থী বদলের জুয়া ব্যুমেরাং! ৭৪-এ বদল, ৫১-তেই হার—বৃথা গেল তৃণমূলের সংস্কারনীতি!

জিয়াগঞ্জে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল লেনিন মূর্তি, ‘জয় শ্রীরাম’ স্লোগানে তপ্ত রাজনীতি
সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ কাউন্সিলের একটি রিপোর্টকে সামনে রেখে বলেন, ‘‘গত বছর দুর্গাপুজোকে কেন্দ্র করে ৩৮ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল। এ বার হয়েছে ৭২ হাজার কোটি টাকা। এবার দুর্গাপুজোয় ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। আর আয় হয়েছে প্রায় ৮২ হাজার কোটি টাকা।” তবে, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার এই অর্থের ওপর জিএসটি কেটে নিয়ে যাচ্ছে বলে।
প্রসঙ্গত, এর আগে দুর্গাপুজোয় বারোয়ারি ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হত। যা এবছর ৭০ হাজার টাকা করার সিদ্ধান নেন মুখ্যমন্ত্রী। এরই পরই বিরোধীদের তরফ থেকে সমালোচনার ঝড় শুরু হয়। মামলা গড়ায় হাইকোর্টেও। যদিও ক্লাবগুলিকে নির্ধারিত অর্থই প্রদান করে রাজ্য সরকার।
বিরোধীদের প্রশ্নের জবাব, দুর্গাপুজোর ‘খতিয়ান’ দিলেন মুখ্যমন্ত্রী








