বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নাম না করে অভিজিতকে ‘চাকরিখেকো’ তকমা দিলেন মমতা!

Mamata Banerjee: "বিচারপতির চেয়ারে বসে বিজেপিবাবু বিজেপিতে যোগ দিচ্ছেন। এরপর যা রায় দেবার জনগণ দেবে।" ধর্মতলার সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানায় নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তাঁর এই যোগদান রাজ্য-রাজনীতিতে বেশ ভালোই প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বৃহস্পতিবার ধর্মতলার সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানায় নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সন্দেশখালির মহিলারা তৃণমূলের পাশেই, উত্তর কলকাতায় মমতা-অভিষেকের মিছিলে জনগর্জন!

বিজেপিতে যোগদানের আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “ডায়মন্ড হারবারে দাঁড়ালে তৃণমূলের তালপাতার সেপাইকে লক্ষ লক্ষ ভোটে হারাব। তৃণমূল সরকার ২০২৬ সালের আগেই শেষ!” আর বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েই প্রাক্তন বিচারপতির হুঙ্কার, “ভয়ঙ্কর লড়াইয়ের জন্য আমরা তৈরি। আমার একটিই লক্ষ্য, দুর্নীতিগ্রস্ত এই সরকারের শেষ দেখা। আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী-অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই।”

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নাম না করে অভিজিতকে 'চাকরিখেকো' তকমা দিলেন মমতা!
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নাম না করে অভিজিতকে ‘চাকরিখেকো’ তকমা দিলেন মমতা!

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আগামী শুক্রবার আবার শিবরাত্রিও। তাই নারী দিবসের এক দিন আগেই কলকাতায় মিছিলের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। শেষ হয় ডোরিনা ক্রশিং পর্যন্ত। সন্দেশখালির মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিলে অংশ নিলেন। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নাম না করে অভিজিতকে 'চাকরিখেকো' তকমা দিলেন মমতা!

আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা করবে শাসক দল। তার আগে আগে আজ নেট প্র্যাকটিস করে নিল তৃণমূল কংগ্রেস। লোকসভার প্রচারও শুরু হয়ে গেল বলা যায়। এদিনের মিছিলের শেষে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে! বিচারকের চেয়ারে বসে বিজেপিতে যোগদানের ঘোষণা! এদের থেকে মানুষ বিচারের আশা করে! রোজ একটা করে পিল খাচ্ছে, বিজেপি যা বলছে তাই করছে!”

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নাম না করে অভিজিতকে ‘চাকরিখেকো’ তকমা দিলেন মমতা!

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নাম না করে অভিজিতকে 'চাকরিখেকো' তকমা দিলেন মমতা!

সঙ্গে তার আরও সংযোজন, “৫ লক্ষ চাকরি প্রস্তুত আছে। এরা চাকরি আটকে দিচ্ছে। সিপিআইএম, বিজেপি আর কংগ্রেস। উনি (পড়ুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়) যেখানে দাঁড়াবেন আমি ছাত্রছাত্রীদের দাঁড় করিয়ে দেব। অভিষেকের নামে প্রকাশ্যে যা নয় তাই বলছে। মিডিয়ায় বলছে! বিচারপতির চেয়ারে বসে বিজেপিবাবু বিজেপিতে যোগ দিচ্ছেন। এরপর যা রায় দেবার জনগণ দেবে।” 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন