সন্দেশখালির মহিলারা তৃণমূলের পাশেই, উত্তর কলকাতায় মমতা-অভিষেকের মিছিলে জনগর্জন!

TMC: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কলে সন্দেশখালির মহিলাদের সঙ্গে নিয়ে উত্তর কলকাতায় মিছিলে বেরোলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে অংশ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কলে সন্দেশখালির মহিলাদের সঙ্গে নিয়ে উত্তর কলকাতায় মিছিলে বেরোলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে অংশ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ‘নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার’ এই বার্তা দিতেই ১০ মার্চ জনগর্জন সভার আগে নেট প্র্যাকটিস করে নিল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: বিচারপতি থেকে বিজেপি নেতা অভিজিৎ, ডাক দিলেন ‘ভয়ঙ্কর’ লড়াইয়ের! কার বিরুদ্ধে?

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আগামী শুক্রবার আবার শিবরাত্রিও। তাই নারী দিবসের এক দিন আগেই কলকাতায় মিছিলের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। শেষ হবে ডোরিনা ক্রশিং পর্যন্ত। এই মিছিল নানান কারণে বর্ণময় হয়ে উঠেছে। একদিকে যখন সন্দেশখালিকাণ্ডে মুখ পুড়েছে শাসক দলের। সেখানে দ্বীপাঞ্চলের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিলে অংশ নিলেন। পাশাপাশি, মহিলা ঢাকিরা রয়েছেন মিছিলে। তৃণমূলের মহিলা মোর্চা থেকে শুরু করে সমস্ত স্তরের মহিলা নেত্রীরা এদিনের মিছিলে হাঁটলেন।

সন্দেশখালির মহিলারা তৃণমূলের পাশেই, উত্তর কলকাতায় মমতা-অভিষেকের মিছিলে জনগর্জন!
সন্দেশখালির মহিলারা তৃণমূলের পাশেই, উত্তর কলকাতায় মমতা-অভিষেকের মিছিলে জনগর্জন!

উত্তর কলকাতা থেকেই এই মিছিল শুরু হল। সেখানেরই তৃণমূল নেতা তাপস রায় সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও তার কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে ঘাসফুল নেতৃত্ব। তৃণমূলের এই মিছিলে আবার যোগ দিয়েছেন রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। মিছিলের কিছুটা পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটলেন তৃণমূলের অন্যান্য প্রথম সারির পুরুষ নেতারা।

সন্দেশখালির মহিলারা তৃণমূলের পাশেই, উত্তর কলকাতায় মমতা-অভিষেকের মিছিলে জনগর্জন!

সন্দেশখালির মহিলারা তৃণমূলের পাশেই, উত্তর কলকাতায় মমতা-অভিষেকের মিছিলে জনগর্জন!

একদিকে সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মধ্যে বিজেপিতে যোগদানের হিড়িক। পদ্মে নাম লিখিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমতাবস্থায় বলা যেতে পারে, আজ থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল তৃণমূল। বৃহস্পতিবারের মিছিলে ব্যাপক জনসমাগম। মমতা-অভিষেককে দেখতে রাস্তায় দু’ধারে জনজোয়ার।

সন্দেশখালির মহিলারা তৃণমূলের পাশেই, উত্তর কলকাতায় মমতা-অভিষেকের মিছিলে জনগর্জন!

এদিন মিছিলের শেষে ডোরিনা ক্রশিং-এ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি কী বার্তা দেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে, এদিনের মিছিলের মাধ্যমে কিন্তু কলকাতায় নিজেদের শক্তি প্রদর্শন করল তৃণমূল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। রবিবারের ব্রিগেড সমাবেশেও যে ব্যাপক জনসমাগম হবে তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন