বিচারপতি থেকে বিজেপি নেতা অভিজিৎ, ডাক দিলেন ‘ভয়ঙ্কর’ লড়াইয়ের! কার বিরুদ্ধে?

Avijit Ganguly joins BJP: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তাঁর এই যোগদান রাজ্য-রাজনীতিতে বেশ ভালোই প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আসন্ন লোকসভায় তাঁকে প্রার্থী করবে গেরুয়া শিবির, এটা কার্যত নিশ্চিত।

আরও পড়ুন: কলকাতা উত্তরে সজল, দমদমে তাপস, ডায়মন্ডে অভিজিৎ, বিজেপির বাজি আর কারা? #EXCLUSIVE

বিজেপিতে যোগদানের আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “ডায়মন্ড হারবারে দাঁড়ালে তৃণমূলের তালপাতার সেপাইকে লক্ষ লক্ষ ভোটে হারাব। তৃণমূল সরকার ২০২৬ সালের আগেই শেষ!” আর বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েই প্রাক্তন বিচারপতির হুঙ্কার, “ভয়ঙ্কর লড়াইয়ের জন্য আমরা তৈরি। আমার একটিই লক্ষ্য, দুর্নীতিগ্রস্ত এই সরকারের শেষ দেখা। আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী-অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই।”

বিচারপতি থেকে বিজেপি নেতা অভিজিৎ, ডাক দিলেন 'ভয়ঙ্কর' লড়াইয়ের! কার বিরুদ্ধে?

বিশ্বস্ত সূত্রের খবর, তমলুক থেকে না-ও দাঁড়াতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর ইচ্ছা, ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। যদি, ডায়মন্ডে অভিজিৎ বনাম অভিষেক হয়, তাহলে এবারের লোকসভায় সবচেয়ে হাইভোল্টেজ লড়াই সেই কেন্দ্রেই হতে চলেছে।

বিচারপতি থেকে বিজেপি নেতা অভিজিৎ, ডাক দিলেন 'ভয়ঙ্কর' লড়াইয়ের! কার বিরুদ্ধে?

বিচারপতি থেকে বিজেপি নেতা অভিজিৎ, ডাক দিলেন ‘ভয়ঙ্কর’ লড়াইয়ের! কার বিরুদ্ধে?

অন্যদিকে, বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। কলকাতায় বিজেপির হাত শক্ত করবেন তাপস তা বলাই বাহুল্য। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন বলে চর্চা জারি রয়েছে। কিন্তু, এখানে একটা তথ্য আসছে। এবারের লোকসভা নির্বাচনে কাউন্সিলর সজল ঘোষকে টিকিট দিতে পারে বিজেপি। সেক্ষেত্রে, কলকাতা উত্তর থেকে বিজেপির বাজি হতে পারেন সজল। তাপস রায়কে দমদম থেকে টিকিট দিতে পারে গেরুয়া শিবির।

বিচারপতি থেকে বিজেপি নেতা অভিজিৎ, ডাক দিলেন 'ভয়ঙ্কর' লড়াইয়ের! কার বিরুদ্ধে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন