আজ ধনধান্য স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যশ্রী প্রকল্পের শুভসূচনা করলেন। এই নতুন প্রকল্পের আওতায় রয়েছেন তফশিলি জাতি থেকে শুরু করে সরকারি চাকরি প্রস্তুতকারীরা ছাড়াও জনজাতিভুক্ত পড়ুয়ারা।



আরও পড়ুনঃ লোকসভার প্রচারে ময়দানে নামছেন অভিষেক, রবিবার মেগা সভা পৈলানে
এইদিন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের রাজ্যে শিক্ষাকে অনেকেই অবহেলা করে। আমাদের রাজ্যে কেউ ইংরাজি বলতে না পারলে তাকে অবমাননা করা হয়। তিনি আরও বলেন, বামেরা তাদের জামানাতে স্কুল থেকে ইংরাজি তুলে দিয়েছিলেন। তৃণমূলের তা আবার চালু করেছে।



এই প্রকল্পে অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা NEET, WBJEE, JEEর প্রস্তুতি নিচ্ছেন, সরকার তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। তবে প্রকল্পের সূচনা অফিশিয়ালভাবে আজ শুরু হলেও, এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছিল দুবছর আগে। গত দুবছর ধরে এই প্রকল্পের আওতায় বিভিন্ন সেন্টারগুলিতে প্রায় ১৪৪০ জন তফশিলি এবং আদিবাসী ছাত্রছাত্রীকে ইতিমধ্যেই ট্রেনিং দেওয়া হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই তাদের উপযুক্ত স্থান পেয়ে গেছে।
আবেদনকারীরা https://www.wbbcdev.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারে।
সূচনা হল মুখ্যমন্ত্রীর প্রকল্প যোগ্যশ্রীর, কারা পাবেন এই বিশেষ সুবিধা?

কী কী সুবিধা পাবেন?
NEET, WBJEE, JEE শুধু নয়, ব্যাঙ্ক, পোস্ট অফিস, পুলিশ, সামরিক বাহিনী, রেল বিভিন্ন ক্ষেত্রেই গ্রুপ বি সি এবং ডি পদে নিয়োগের জন্য প্রশিক্ষণ চলবে। প্রায় ছয়মাস ধরে চলবে প্রশিক্ষণ। সারা সপ্তাহে প্রায় তিনদিন ধরে ক্লাস হবে। চার ঘণ্টা ধরে চলবে ক্লাস। ফেব্রুয়ারি মাস থেকে সকলে আবেদন করতে পারবে। হিসেব করলে দেখা যাবে ছয়মাসে প্রায় ৩০০ ঘণ্টার ক্লাস হবে।







