Siliguri: কলকাতার ধাঁচে সাজবে শিলিগুড়ি, পুরবোর্ডের মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে তৃণমূল ক্ষমতায় এসেছে ১০ বছর আগেই। তবুই শিলিগুড়ি জয়ের স্বপ্ন ছিল অধরা। উত্তরবঙ্গের কলকাতায় এতদিন ক্ষমতায় ছিল বামফ্রন্ট। কিন্তু এবার সবুজ ঝড়ে উড়ে গেছে বাম – বিজেপি বা কংগ্রেসের যাবতীয় প্রতিরোধ। শিলিগুড়ি পুরনিগমের ক্ষমতা দখল করেছে তৃণমূল। মেয়র হতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তবে গৌতম দেব মেয়র হলেও শিলিগুড়ি পুরবোর্ডের মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ কংগ্রেসের রক্তক্ষয় অব্যাহত, এবার দল ছাড়লেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন আইন মন্ত্রী অশ্বিনী কুমার।

গতকালই মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল বোর্ডের লক্ষ্য কী হবে সেটা জানিয়ে দেন। আর এআজ তিনি জানিয়ে দিলেন, ‘আমি নিজে পুরবোর্ডের মনিটরিং করব।’ এদিন নব নির্বাচিত ৩৭ কাউন্সিলরের সাথে সাক্ষাৎ করেন মমতা বন্দোপাধ্যায়। জানিয়ে দেন আগামি দিনে কোন পথে এগিয়ে নিয়ে যেতে হবে শিলিগুড়ির উন্নয়নের রাস্তাকে। বাংলার সার্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে শিলইগুড়ি শহর কে সাজিয়ে তোলাই লক্ষ্য মমতার।

আজ গৌতম দেব এবং পাপিয়া ঘোষের সাথে তৃণমূল কংগ্রেসের সাইত্রিশ জন কাউন্সিলার উত্তরকন্যাতে যান মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। মুখ্যমন্ত্রী এসে তাদের প্রত্যেকের সাথেই শুভেচ্ছা বিনিময় করে তাদের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানান। নব নির্বাচিত জনপ্রতিনিদের তিনি বলেন, মানুষের জন্য কাজ করে যেতে, এবং সারা বাংলার সাথে শিলিগুড়িতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।

কলকাতার ধাঁচে সাজবে শিলিগুড়ি, পুরবোর্ডের মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী

কলকাতার ধাঁচে সাজবে শিলিগুড়ি, পুরবোর্ডের মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী
কলকাতার ধাঁচে সাজবে শিলিগুড়ি, পুরবোর্ডের মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী

এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘মানুষ যেন কোনও অভিযোগ করতে না পারে। সকলকে সঙ্গে নিয়ে ভাল করে কাজ করতে হবে। কলকাতাকে দেখলে যেমন সকলে বলে, বদলে গিয়েছে, রাজারহাটকে দেখলে বলে, আন্তর্জাতিক স্থান হয়ে গিয়েছে, সেই লক্ষ্য শিলিগুড়িতেও নিতে হবে। বেশি চাহিদা করা যাবে না। মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। আমি নিজে পুরবোর্ডের মনিটরিং করব। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে আমাকে জানাতে হবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত