কৌশিক চন্দের বেঞ্চ থেকে মামলা সরান, প্রধান বিচারপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কৌশিক চন্দের বেঞ্চ থেকে মামলা সরান, প্রধান বিচারপতিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। শুভেন্দু অধিকারীর-র বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জয়ের পেছনে ভোট গননায় কারচুপির অভিযগে এই মামলা হয়েছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি কৌশিক চন্দর এজলাসে আগামি বৃহস্পতিবার হবে মামলার শুনানি। কিন্তু ইতিমধ্যেই বিচারপতি কৌশিক চন্দ-র কিছু পুরনো ছবি বিতর্ক উসকে দিয়েছে আসন্ন বিচারের নিরপেক্ষতা নিয়ে।

আরও পড়ুনঃ ৫এর পাল্টা ৫০! হাফ সেঞ্চুরি বিধানসভার ভোট রেজাল্ট পুনর্গণনার দাবি BJP’র

মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করার পরেই সামনে এসেছে হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ-র নাম। প্রায় সাথে সাথেই সামনে এসেছে ২০১৬ সালের একটি ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে বিজেপির আইন শেলের বৈঠকে বসে রয়েছেন তিনি। নন্দীগ্রাম হাইভোল্টেজ মামলার বিচারক কৌশিক চন্দ-র পাশেই বসে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির অন্যতম নেতা তথাগত রায়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে বিচারপতি কি বিজেপি আইনি সেলের সাথে যুক্ত?

তাৎপর্যপূর্ণ বিষয় হল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর মামলা শুনবেন তিনি। এবং রায় দেবেন! সেই রায় নিরপেক্ষতা বজায় রেখে হবে কিনা তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।

Sanjay

কৌশিক চন্দের বেঞ্চ থেকে মামলা সরান, এই দাবি তুলে কার্যত একই প্রশ্ন সামনে রেখে নন্দীগ্রাম মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সরানোর আর্জি জানালেন মমতা বন্দোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। শুক্রবার প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে চিঠি দিয়ে এই অনুরোধ জানিয়েছেন সঞ্জয়। নন্দীগ্রাম মামলায় মুখ্যমন্ত্রীর তরফে আবেদনকারী আইনজীবী সঞ্জয় বসু প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে লিখেছেন, বিচারপতি চন্দের সঙ্গে একটি রাজনৈতিক দলের সম্পর্ক ছিল। তাই তাঁর নিরপেক্ষতা প্রশ্নহীন নয়। মামলাটি অন্য বেঞ্চে সরানো হোক।

এদিকে মামলার শুনানি হওয়ার কথা আগামী বৃহস্পতিবার। এখন দেখার হাইকোর্টের ‘মাস্টার অফ রোস্টার’ অর্থাৎ প্রধান বিচারপতি রাজেশ বিন্দল আইনজীবী সঞ্জয় বসুর আবেদনে সাড়া দিয়ে এই মামলা অন্য বেঞ্চে সরান কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন