Mamata Banerjee to Firhad Hakim: আমার বেলায় ৪০, নিজের বেলায় ৮০, খোশমেজাজে মেয়রকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বডিগার্ড লাইনে দীর্ঘদিন ধরে জলের সমস্যা। বর্ষাকালে জল জমে যায়। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে কলকাতা পুলিশের অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমকে সেবিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ববি নিজে টাকাটা একটু বেশি নিয়েছে। আমার বেলায় ৪০, নিজের বেলায় ৮০ নিয়েছে।

আরও পড়ুনঃ বিদিশার মৃত্যু নিয়ে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য, ফাঁস বান্ধবী ও প্রেমিকের অডিও

কিন্তু কেন একথা বললেন মুখ্যমন্ত্রী? এদিন সভামঞ্চ থেকে মমতা বলেন, আমি যখন যাদবপুরের এমপি ছিলাম তখনও আমি দেখেছিলাম, এক কোমর জল। নৌকা চলত এবং চার-পাঁচদিন নয়, দশ-বারো দিন ধরে জল জমে থাকত। আজকে দীর্ঘদিন পরে, ৪০ কোটি টাকা খরচ করে সেটার সমাধান হয়েছে। উপস্থিত কলকাতার মেয়র এবং প্রশাসনিক আধিকারিকদের এবিষয়ে ধন্যবাদ জানান তিনি। ওই এলাকার মানুষের ভবিষ্যতে যাতে মানুষের অসুবিধা না হয়, তা দেখারও পরামর্শ দেন তিনি।

May be an image of 7 people and people standing

তিনি আরও বলেন, এই কাজে গার্ডেনরিচের প্রায় ৪ লক্ষ মানুষ উপকৃত হবে। ববি নিজে টাকাটা একটু বেশি নিয়েছে। আমার এলাকাকে ৪০ দিয়েছে আর নিজের এলাকা গার্ডেনরিচে ৮০ কোটি টাকা নিয়েছে।

আমার বেলায় ৪০, নিজের বেলায় ৮০, ববিকে প্রশ্ন মমতার 

আমার বেলায় ৪০, নিজের বেলায় ৮০, ববিকে প্রশ্ন মমতার 

পআল্টা মেয়র বলে ওঠেন, গার্ডেনরিচের জলটা সমগ্র দক্ষিণ কলকাতায় পৌঁছবে। সেই কথা শুনে ফের মুখ্যমন্ত্রী বলেন, আচ্ছা সমগ্র সাউথ কলকাতায় যাবে। এটা শুনে তো তোর ভাল লাগার কথা। তোর এলাকার নামে আমি সুনাম করছি। সেইসঙ্গে ফিরহাদকে সাবধান করে বলেন, একবালপুরে খুব জল জমে। তুমি আগেরবার গিয়ে কথা দিয়ে এসেছ। এবার জল জমলে আমি তোমায় ধরব।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত