Mamata Banerjee: “শীত বাড়লে, ডেঙ্গু গায়েব, কিন্তু জিন পাল্টায় মশা,” বৈজ্ঞানিক ব্যাখ্যা মমতার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ বাড়ছে ডেঙ্গির দাপট। দক্ষিণবঙ্গের জেলা গুলি ইতিমধ্যেই হাতের বাইরে বেরোতে শুরু করেছে। ডেঙ্গুর এই ভ্যারিয়েন্টের মৃত্যুর হার টাও বেশী। এই নিয়েই কৃষ্ণনগরের সভা থেকে মুখ খুললেন রাজ্যের মুখ্য মন্ত্রী। ডেঙ্গি নিয়ে কি উপদেশ দিলেন তিনি?

আরও পড়ুনঃ লোভ করবেন না, সংগঠনে জোর দিন, বার্তা মমতার

এডিস মশার জিনের গঠনগত বদলের বিষয়ে একেবারে বৈজ্ঞানিক ব্যাখা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে । ডেঙ্গি নিয়ন্ত্রণের বিষয়ে পুরসভা, পঞ্চায়েত ও জেলা পরিষদকে নির্দেশ দেন মমতা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা জানান, ‘কোভিড এখন নেই। ডেঙ্গিটা একটু একটু আছে। ওটাও ডাউন ট্রেন্ড (নিম্নমুখী) । নানান রকম জিন বদলে ডেঙ্গি মশা ফিরে ফিরে আসে।’ এসব নানা ব্যঞ্জনা শোনা যায় এদিন তাঁর মুখে।

"শীত বাড়লে, ডেঙ্গু গায়েব, কিন্তু জিন পাল্টায় মশা," বৈজ্ঞানিক ব্যাখ্যা মমতার
“শীত বাড়লে, ডেঙ্গু গায়েব, কিন্তু জিন পাল্টায় মশা,” বৈজ্ঞানিক ব্যাখ্যা মমতার

এদিকে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে রাজ্য সরকারকে দুষতে ছাড়ছেন না বিরোধীরা। ডেঙ্গু দমনে সরকার ব্যর্থ একথা সোচ্চারে ঘোষনা করছেন তাঁরা। ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। পরিসিংখ্যান অনুযায়ী ২০১৯ সালের ডেঙ্গি পরিস্থিতিকেও ছাপিয়ে গিয়েছে এবারের সংক্রমণ। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় একের পর এক মৃত্য ঘটছে।

“শীত বাড়লে, ডেঙ্গু গায়েব, কিন্তু জিন পাল্টায় মশা,” বৈজ্ঞানিক ব্যাখ্যা মমতার

mayor firhad hakim

স্বাস্থ্য ভবন যথেষ্ট উদ্বিগ্ন । এর মাঝেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন,‘শীত আসছে। ডেঙ্গি আস্তে আস্তে কমে যাবে।’ ডেঙ্গিতে মৃত্যুহারও অন্যবারের তুলনায় অনেক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোভিড পরবর্তী সময়ে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা বেশি ঘটছ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর