নজরবন্দি ব্যুরোঃ আগামী শুক্রবার প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সেই ধর্মঘট কর্মসূচিকে সমর্থন করা হবে বলে জানিয়েছে বামফ্রন্ট। ধর্মঘট কর্মসূচিকে সম্পূর্ণভাবে সমর্থন করছে তারা। ধর্মঘটকে নৈতিক সমর্থন দিয়েছে বিজেপি-ও। চলতি মাসের ১০ তারিখে কার্যত পেন ডাউন থাকবে রাজ্য জুড়ে। সরকারি অফিসের কাজ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুনঃ কলকাতার পাশাপাশি জেলাতেও ছড়িয়ে দিতে হবে, ডিএ আন্দোলনকারীদের সাক্ষাতে জানালেন নওশাদ



ধর্মঘটের বিরোধিতা করছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, ধর্মঘট নিয়ে কড়া নির্দেশিকা জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কর্মচারীদের সেদিন বাধ্যতামূলকভাবে অফিসে হাজির থাকতে বলা হবে। কেউ যদি ‘উপযুক্ত’ কারণ ছাড়া ছুটি দেন বা নেন, তাহলে তাঁকে শো-কজ করা হবে। সঠিক কারণ দর্শাতে না পারলে তাঁদের চাকরিজীবনে ছেদ পড়বে বলে সূত্রের খবর।

রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের দিন যাতে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক থাকে, সেজন্য আগেভাগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, কোনওরকম ধর্মঘট বরদাস্ত করবে না রাজ্য সরকার। বাম আমলে ধর্মঘট সংস্কৃতির চল ছিল। তৃণমূল কংগ্রেসের আমলে ধর্মঘটের কোনও জায়গা নেই।


আমরা কেন্দ্রের থেকে বেশি ছুটি দিই, DA ইস্যুতে নয়া যুক্তি মমতার!

এদিকে ডিএ না দেওয়া নিয়ে নতুন সাফাই সামনে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রিয় হারে ডিএ চাইছেন। সেই প্রসঙ্গে রাজ্যের সাথে কেন্দ্রের তুলনা টেনে আনেন মমতা। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রিয় সরকারের থেকে অনেক বেশি ছুটি দেয় তাঁর সরকার! মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে হতবাক সরকারি কর্মীরা।







