Mamata Banerjee: পাশে আছি! চাকরি বাতিলের নির্দেশে ডিএ আন্দোলনকারীদের নিশানা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, চাকরি বাতিলের নির্দেশের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিশানায় ডিএ আন্দোলনকারীরা। এদিন তিনি আশ্বাস দিয়েই জানিয়েছেন যে, “কেউ ভেঙে পড়বেন না, পাশে আছি।”

আরও পড়ুন: Anubrata Mandal: তোর দিল্লি আসা ঠিক হয়নি, সব ঠিক হয়ে যাবে! সুকন্যার ভরসা জোগালেন কেষ্ট

এদিন চাকরিহারা ও তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক থেকে সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বললেন, “কেউ ভেঙে পড়বেন না। পাশে আছি। আমি শুনছি অনেকে ডিপ্রেশনে ভুগছে। আপনারা একদম ভেঙে পড়বেন না। মন খারাপ করার কিছু নেই। আমাদের তৃণমূল সরকার মানবিক। সব সময় মানুষের পাশে থাকে। আমরা আইনি লড়াই করব। আপনারা ভাল থাকবেন।”

পাশে আছি, মুখ্যমন্ত্রীর নিশানায় ডিএ আন্দোলনকারীরা
পাশে আছি, মুখ্যমন্ত্রীর নিশানায় ডিএ আন্দোলনকারীরা

এখানেই শেষ নয়, চাকরি বাতিলের নির্দেশের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিশানায় ডিএ আন্দোলনকারীরা। এপ্রসঙ্গে তিনি বলেন, “এবারও ৩ শতাংশ ডিএ পেয়েছে ওরা। তারপরও ওদের রোজ লড়ছে। আর ওদের এই লড়াইয়ের জন্যই আজ ৩৬ হাজার চাকরি গেল। এতগুলো পরিবার অসহায়। তাই আমরা ডিভিশন বেঞ্চে যাব।”

পাশে আছি, মুখ্যমন্ত্রীর নিশানায় ডিএ আন্দোলনকারীরা

প্রসঙ্গত, ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল করে নজিরবিহীন নির্দেশ দিলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের টেট পরীক্ষায় নিয়োগ পাওয়া ওই শিক্ষকদের আগামী চার মাসের মধ্যে চাকরি ছাড়তে হবে, এমনটাই জানিয়েছেন বিচারপতি। এর আগে কখনই নিয়োগ দুর্নীতিতে এত বিপুল পরিমাণ বাতিল হয়নি। যার জেরে নতুন করে শোরগোল ছড়িয়েছে।

পাশে আছি, মুখ্যমন্ত্রীর নিশানায় ডিএ আন্দোলনকারীরা

পাশে আছি, মুখ্যমন্ত্রীর নিশানায় ডিএ আন্দোলনকারীরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত