নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্র জোর করে বিল পাশ করাতে চায়। বেশ কয়েকটি বিপজ্জনক বিল আনতে চলেছে। কেন্দ্র সরকারের শাসক দল সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে এভাবে বিল পাশ করাতে পারে না। বুধবার সাংসদদের সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটা রাজ্যের স্বার্থ বিঘ্নিত হতে চলেছে। রাজ্যগুলিকে বুলডোজ করতে চায় কেন্দ্র। দাবি মমতার।
Our Hon'ble Chairperson Smt @MamataOfficial chaired a meeting with all our MPs in Delhi today.
Pertinent issues which are to be highlighted in the winter session of Parliament were discussed.
সদ্য প্রকাশিত
বিশ্বকর্মা আসলে কে? দেবতাদের এই শিল্পীর হাতে তৈরি হয়েছিল কোন কোন স্থাপত্য ও অস্ত্র
বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি ওড়ানো হয়? বাঙালির প্রিয় এই রীতির পিছনে কী ইতিহাসAs representatives of people, being the VOICE OF PEOPLE is our foremost priority. pic.twitter.com/dTHW0xkTc3
— All India Trinamool Congress (@AITCofficial) December 7, 2022
বুধবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। চলতি অধিবেশনে দলের রণনীতি কী হবে? তা নিয়ে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাসভবনে হয় বৈঠক। প্রায় দুই ঘন্টা ধরে চলে বৈঠক। আগামী দিনে কী করতে হবে? কী না করতে হবে? সবটাই পরিষ্কার করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন সংসদে অধিবেশন চলছে। অনেকগুলি বিল আসতে চলেছে। বেশ কিছু ভয়ঙ্কর বিল আসতে চলেছে। ১৬ টি বিল আনতে চলেছে সরকার। সংসদে আলোচনা হওয়া দরকার। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কারণে সমস্ত বিল পাশ করাচ্ছে। কিন্তু এটা মাথায় রাখা প্রয়োজন প্রতিটি রাজ্যের সমস্যা রয়েছে। আমি দেখেছি বেশ কিছু বিল আনা হচ্ছে, যেখানে রাজ্য সরকারের সরাসরি যোগ রয়েছে। এতে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হতে চলেছে। এটা সংসদীয় গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

একইসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলিকে বুলডোজ করতে চায় কেন্দ্র। আজ আপনি করছেন কাল অন্য দল এলে তো পরিবর্তন করতেই হবে। আমরা বিষয়টিকে ঠান্ডা মাথায় পরিচালনা করতে চাই। আমরা সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে এবিষয়ে আলোচনা সারতে চাই। যদি তাঁরা এগিয়ে আসে তবেই।
রাজ্যগুলিকে বুলডোজ করতে চায় কেন্দ্র, তোপ মমতার

গত কয়েকটি অধিবেশনে বিরোধী দল হিসেব দ্বিতীয় স্থানে তৃণমূল থাকলেও অন্যান্য দলগুলির অঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছে। তবুও মোদি বিরোধী জোটের পক্ষে হাওয়া তুলে বারবার বিরোধী মঞ্চে একজোট হওয়ার চেষ্টা করছে সমস্ত পক্ষই। আগামী দিনে এই ধারা সংসদের অন্দরে বজায় থাকবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।



