নজরবন্দি ব্যুরোঃ হাইভোল্টেজ উত্তরপ্রদেশের নির্বাচনে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে বারাণসীতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসীর মাটি থেকেই এবার বিজেপি সরকারকে সরানোর ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। সেইসঙ্গে বারাণসীতে খেলা হবে স্লোগান তুললেন তিনি।
আরও পড়ুনঃ UP Election 2022: মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, বিজেপির হারের কথা মনে পড়ে গেছেঃ অখিলেশ যাদব


গতকাল বারাণসীতে গঙ্গার ঘাটে সন্ধারতী দেখার জন্য উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে কালো পতাকা এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু মানুষ। তাঁদের উদ্দেশ্যে আজ খোলা মঞ্চ থেকে মমতার বার্তা, যাঁদের মাথায় কিছু নেই। সারা দিন ভাঙচুর করে, আমার গাড়িতে ভাঙচুর করেছে, তাঁরা স্লোগান দিতে শুরু করে। আমার দেখেই মনে হয়েছে ” এ গেল বিজেপির হার নিশ্চিত”।
যদিও তৃণমূল সুপ্রিমো বলেন, আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ, আমি বুঝেছি ওরা আসলে হেরে যাবে বলে ভয় পেয়েছে। তাই এসব করছে। কিন্তু আমি এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না। বিজেপিকে পরাজিত করতে হলে উত্তরপ্রদেশের মহাজোটকে জেতানোর আহ্বান জানিয়েছেন তিনি।


বারাণসীতে খেলা হবে, উত্তরপ্রদেশে নতুন দিন আসতে চলেছে, বার্তা মমতার

সরাসরি যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতার বার্তা, উনি সাধুদের নাম খারাপ করছেন, নামেই যোগী আসলে ভোগী। উনি গরীবদের কি দেবেন? উত্তরপ্রদেশ থেকে গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দিয়েছিল। বাংলায় তুলে সৎকার করা হয়েছে। এদিন বারাণসীর মঞ্চ থেকে খেলা হবে স্লোগান তুললেন মমতা। সেইসঙ্গে বললেন, উত্তরপ্রদেশের বিজেপি যা পাপ করেছে তা মুছে ফেলা সম্ভব। অন্ধকার সরিয়ে নতুন দিন আসবে।
বৃহস্পতিবার চলছে উত্তরপ্রদেশের ষষ্ট দফার নির্বাচন। এবারের নির্বাচনে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করেই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। অন্যদিকে আলাদা করে জোট করে লড়ছে বিজেপি। আগামী দিনে উত্তরপ্রদেশের হাওয়া কোন দিকে যাবে? সেইসঙ্গে আগামী দিনে জাতীয় রাজবনীতি ভবিষ্যৎ কী হবে? তা নির্ধারিত করবে ১০ তারিখ উত্তরপ্রদেশের ফলাফল।







