‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল’, কলকাতা জিতে কামাখ্যা চললেন মমতা…

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রত্যাশিত ফলাফলই হয়েছে কলকাতা পুরভোটে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃনমূলের ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পথ প্রশস্ত করেছিল পুরভোট জয়ের। সেটাই হয়েছে। গননা শুরুর প্রথম ২ ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে যায় ফলাফলের চিত্র। নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠ জয় পেতে চলেছে তৃণমূল। খুব স্বাভাবিকভাবেই উৎফুল্ল ঘাসফুল শিবির, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিপুল ভাবে জয় পেয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল আর কংগ্রেস স্যান্ডউইচ’।

আরও পড়ুনঃ KMC ELECTION 2021 : তৃণমূল-বিজেপি কে টেক্কা, শেষ হাসি হাসল বামেরা

এদিন কামাখ্যা দর্শনে যাওয়ার আগেই পুরভোটে জয় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। পুরভোট নিয়ে তিনি বলেন, “আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। আমরা মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞ। আরও মাথা নত করে আমরা কাজ করে যাব। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে। মানুষের জন্যই আরও বেশি করে কাজ করে যাব।”

জয়ী তৃণমূল মেয়র পারিষদদের অভিনন্দন জানিয়ে ট্যুইটারে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপধ্যায়। তিনি লেখেন, “এই জয় গণতন্ত্রের জয়। আমাদের ওপর আস্থা রাখার জন্য প্রত্যেক ভোটারকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা।” পাশাপাশি কামাখ্যা দর্শনে যাওয়ার আগে বিরোধীদের খোঁচা দিয়ে যান মমতা। তিনি বলেন, ‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল আর কংগ্রেস স্যান্ডউইচ’।

‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল’, কলকাতা জিতে কামাখ্যা চললেন মমতা…

‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল’, কলকাতা জিতে কামাখ্যা চললেন মমতা...
‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল’, কলকাতা জিতে কামাখ্যা চললেন মমতা…

তিনি বলেন, “জাতীয় রাজনীতিতেও এটা আমাদের জয়। আমাদের মূল লক্ষ্য সার্বিক উন্নয়ন। বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো দলকে মানুষ হারিয়ে দিয়েছে। আমরা মানুষের জন্যে আরও কাজ করে যাব।” তাঁর কথায়, ‘‘যে রায় মা-মাটি-মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর