মা বোনেদের জন্যে বিরাট বার্তা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী? কত?

মা-বোনেদের জন্য এই প্রকল্প আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী দিনে আরও দেব। আমার মা-বোনেরা কারও কাছে হাত পাতবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৪ সালে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের তিনটিতেই জয়লাভ করেছে তৃণমূল। এই জয় তৃণমূলকে জেলায় বিরোধী শূন্য করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলা নেতৃত্বের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই জেলায় আজ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখান থেকে রাজ্যের মা বোনেদের জন্যে বিরাট বড় বার্তা দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় মা-বোনেদের প্রতি বিশেষ বার্তা দেন। তিনি বলেন, ‘‘মা-বোনেদের রক্ষা করা আমাদের কর্তব্য। তাদের ওপর কেউ অত্যাচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি সরকারি প্রকল্পের টাকা চায়, তবে থানায় অভিযোগ করুন। পুলিশ অভিযোগ না নিলে সরাসরি আমার কাছে জানান।’’

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তাঁর প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন মমতা। তিনি বলেন, ‘‘কেউ বলেছিল আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দালালি করি। তাদের মুখে ঝামা ঘষে দিয়েছি। আমরা এই প্রকল্প বন্ধ করিনি, বরং আরও বড় আকারে চালিয়ে যাব। মা-বোনেদের জন্য এই প্রকল্প আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী দিনে আরও দেব। আমার মা-বোনেরা কারও কাছে হাত পাতবে না।”

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অন্যতম প্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে এই মুহুর্তে রাজ্যের সাধারণ মহিলারা পান মাসিক ১০০০ টাকা এবং তফসিলি জাতিভুক্ত মহিলারা পান ১২০০ টাকা প্রতি মাস। সূত্রের বাদি কিছুদিনের মধ্যেই সাধারণ মহিলাদের ভাতা ১০০০ থেকে বেড়ে ১৫০০ হতে পারে এবং তফশিলি জাতিভুক্ত মহিলাদের ভাতা ১২০০ থেকে বেড়ে ১৮০০ হতে পারে। এখন দেখার কবে সেটা হয়। আশায় রয়েছেন রাজ্যের কোটি কোটি মহিলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর