Mamata Banerjee: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, মাসের শেষেই যাবেন সাগরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী বছর ১০ থেক ১৫ জানুয়ারি সাগরদ্বীপে হবে গঙ্গাসাগর মেলা। এবারের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে বুধবার বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের সুরক্ষা থেকে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে এদিন বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্যান্য দফতরের সচিবরাও। উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার মেয়র, পুলিশ কমিশনার এবং দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক।

আরও পড়ুনঃ SSC-TET Scam: সুবীরেশের পূর্বসুরিদের তলব সিবিআইয়ের, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

আগামী মাসেই গঙ্গাসাগর মেলা । তাই প্রস্তুতি চলছে জোরদকদমে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য মঙ্গলবার সাগরে যাচ্ছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হবেন মন্ত্রী পুলক রায়। মুখ্যমন্ত্রীর বৈঠকে তাঁদের ডাকা হতে পারে। তার আগে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, যাবেন মন্ত্রীরাও 
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, যাবেন মন্ত্রীরাও 

প্রতি বছরেই মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে নিজে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষের দিকে সাগরে যাবেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ২১ তারিখে মেলার বৈঠকের পরে যাবতীয় প্রস্তুতি নিয়ে সাগরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী।

করোনার কারণে গত দুই বছর ধরে গঙ্গাসাগর মেলায় ভাটা পড়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিক নিয়ম বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু করোনার আতঙ্ক কাটিয়ে এবার স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। তাই নিয়মবিধিও শিথিল হতে পারে।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, যাবেন মন্ত্রীরাও 

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, যাবেন মন্ত্রীরাও 
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, যাবেন মন্ত্রীরাও 

জানা গেছে, গঙ্গাসাগর মেলায় নজদারির জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। আট দিন ধরে কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন বিশেষ আইএএস অফিসার। একইসঙ্গে বাবুঘাটে পুণার্থীদের থাকার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। সেই কারণে পর্যাপ্ত সংখ্যায় বাস, পানীয় জল নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সেই বিষয়েও বৈঠকে আলোচনা হবে। থাকবে প্রশাসনিক নজরদারি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত