নজরবন্দি ব্যুরোঃ ব্র্যাণ্ড মমতা গড়ে দেবে ফারাক, ২১ এর নির্বাচনে কোন কেন্দ্রে কোন প্রার্থী দাঁড়াবে সেটা যদি একটা বড়ো ফ্যাক্টর হয়, তার মধ্যেও আরও বড়ো ফ্যাক্টর হল স্লোগান। একেক দল এক এক স্লোগান তুলছে, উঠছে কপিরাইট ইস্যু, অন্য দল নিজেদের কাজের জন্য ব্যাবহার করে নিচ্ছেন, বের করছেন একে অপরকে টেক্কা দেওয়ার মতোই স্লোগান। তৃণমূল মমতা সেন্টিমেন্ট কাজে লাগাতে ব্যাবহার করেছিল ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’র স্লোগান।
আরও পড়ুনঃ নিয়োগপত্র হাতে বিয়ের পিঁড়িতে বসতে হবে, টুম্পাও আসছে বাম ব্রিগেডে!
ভোটের মুখে তৃনমূল শুরু করেছে ‘খেলা হবে’। আর তার পর থেকেই রীতিমত অন্যান্য দলের মধ্যেও বেশ বড়ো প্রভাব ফেলেছে সেই খেলা ঘোরানোর গল্প। খেলা ঘোরাতেই একে অপরকে কটাক্ষ করছে, নিজেদের সভা মঞ্চ থেকে প্রশ্নও তুলছে কোন খেলা ঘোরানোর কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেউ কেউ আবার একধাপ এগিয়ে বাড়িয়ে দিচ্ছেন স্লোগানকে। কালই রাজ্যের বিজেপির নেতা আনুপম হাজরা জানিয়েছিলেন, “খেলা হবে নলের ডগায়।”
তৃণমূলের ‘খেলা হবে’ এর স্লোগানের পরই গতকাল ভাইরাল হয়েছিল বামেদের ‘টুম্পা” গান। ২৮শে ব্রিগেড যাচ্ছে বামেরা, সেই ব্রিগেডের ডাক দিতে আধুনিক বামেরা বেছে নিয়েছে বাংলার জনপ্রিয় টুম্পা গানের নতুন প্যারোডি, তৃনমুল,বিজেপিকে তুলোধনা করে বামেরা ২৮এর ব্রিগেডে নিয়ে যাচ্ছে টুম্পাকে। কয়েকদিন আগেই তৃনমূল ঘোষণা করেছিল প্রকাশে আসবে দলের নতুন স্লোগান, আজই তৃণমূল ভবনে এই নতুন স্লোগানের উদ্বোধন করলেন দলের শীর্ষ নেতৃত্ব। সেই মতো তৃণমূল ভবন এখনই মুড়ে ফেলা হয়েছে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ পোস্টারে।
ওয়াকিবহাল মহল মনে করে এর নির্বাচনে বাংলায় যদি তৃনমূল আবার ফিরে আসে তাহলে তা দল্ ব্র্যান্ড মমতা বন্দোপাধ্যায় ‘পাশের বাড়ির মেয়ে’ ইমেজের দৌলতেই ফিরবে। মুখ্যমন্ত্রী নিজেও বারবার বলেছেন ২৯৪ টি আসনে বাংলার মানুষ ভোট দেবেন তাঁকেই। যেখানে বামেরা নিয়োগ থেকে দুর্নিতিকে কাজে লাগিয়ে গান বাঁধছে, সেখানে দল তৃনমূল হাতিয়ার করছে মমতার বাঙালি আবেগকেই। মমতার সভামঞ্চ থেকে হাত বাড়িয়ে ডাকা, পাশে গিয়ে বসে কথা বলে আজন্তে চাওয়া অভাব অভিযোগ, সাদামাটা শাড়ি, হাওয়াই চপ্পল, সব মিলিয়ে হাজার সমস্যার মাঝেও একদল ছুঁয়ে দেখতে চায় মা মাটি মানুষের স্রষ্টাকে।
সূত্রের খবর, তৃণমূলের এই নতুন স্লোগানের পিছনে হাত সেই ভোটকুশলী প্রশান্ত কিশোরেরই। ইতিমধ্যেই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ শীর্ষক বেশ কিছু ব্যানার পড়েছে শহর কলকাতায়। মুড়ে ফেলা হয়েছে তৃনমূল ভবন। প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক এই স্লোগানকে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।স্লোগান প্রকাশে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার। যেখনাএ ২৮ এর আওয়াজ তুলতে বামেরা ব্রিগেডে টুম্পাকে আনছে, সেখানে তৃণমূল ঘুরিয়ে ফিরিয়ে সামনে আনছে মমতা ফ্যাক্টর।



