Mamata Banerjee in Bagtui: ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে হবে, বাগটুইয়ে দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার বাগটুই গ্রামে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে হবে। সেদিন আনারুল পুলিশকে কেন খবর দেয়নি? তাঁকে জিজ্ঞাসার জন্য গ্রেফতার করা হবে।

আরও পড়ুনঃ Bagtui Massacre: বাগটুইয়ের আগেই রওনা অধীরকে বাধা, রাস্তায় বসে জানালেন প্রতিবাদ

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি চাই পুলিশ এমন শাস্তি দেবে যাতে এধরনের কাজ এরা আর করতে না পারে। একইসঙ্গে এদের দেখা শিক্ষা নেবে অন্যরাও যাতে এটা না করতে পারে। সমস্ত জায়গায় তল্লাশি করে বোমা, অস্ত্র উদ্ধারের নির্দেশ দিলেন তিনি।

Mamata Banerjee in Bagtui: ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে হবে, বাগটুইয়ে দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee in Bagtui: ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে হবে, বাগটুইয়ে দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী

“এই ঘটনা ভয়াবহ ঘটনা। আমি ভাবতে পারিনি এধরনের নৃশংস ঘতনা ঘটতে পারে কখনও। সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে এখানে অশান্তির আগুন শুধুমাত্র কয়েকটা লোকের জন্য। ১০ টা বাড়ি পুড়েছে সেখানেও ৮ জনের মৃত্যু হয়েছে। আমি পুলিশকে বলব আনারুলকে অভিযোগ জানানো হলেও সময়মতো পুলিশ পাঠানো হয়নি। সেটা দেখতে হবে। এসডিপিও একজনের খুনের পরেও কেন কোনও পদক্ষেপ নিল না? আইসি কেন  দায়িত্ব পালন করল না? ডিআইবি কেন দায়িত্ব পালন করেনি। আমি সকলের শাস্তি চাই”। দাবী মুখ্যমন্ত্রীর।

ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে হবে, দাবী মুখ্যমন্ত্রীর 

ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে হবে, দাবী মুখ্যমন্ত্রীর 
ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে হবে, দাবী মুখ্যমন্ত্রীর

তিনি বলেন, আনারুল সঙ্গে সঙ্গে পুলিশ পিকেটিং দিলে এই ঘটনা ঘটত। বড়সড় ষড়যন্ত্র রয়েছে। তাই নিহতদের পরিবারকে সুরক্ষা দিতে হবে। আহতদের পুরো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের ঘরবাড়ি পুড়ে গেছে তাঁদেরকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। আপাতত ৫ লক্ষ টাকা করে মৃতদের পরিবারকে দেওয়া হবে। মৃতদের পরিবারের ১০ জনকে নিজের কোটা চাকরী দেওয়া হবে।

এর মধ্যে কারা যুক্ত রয়েছে? এর মধ্যে স্থানীয়রা যুক্ত নাকি বাইরে থেকে এসে ঘটনা ঘটানো হল? পুলিশকে নিরপেক্ষ তদন্তের দাবী জানান মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর