Mamata Banerjee on Duare Ration: ‘এরা কেবল নিজেরাই খাবে’, বিধানসভায় কাদের উদ্দেশ্যে বললেন মমতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে মুখ্যমন্ত্রী নেবেন যে কোনরকম ঝুঁকি। এমনটাই খোলসা করে জানিয়ে দিলেন মমতা। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে একটি বক্তৃতায় তিনি বলেন, ‘‘মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না”। ইতিমধ্যেই দুয়ারে রেশন নিয়ে আদাল্তের দ্বারস্থ হয়েছেন রেশন ডিলাররা। এবার তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ‘আমি একা খাব, আর কাউকে খেতে দেব না, এটা চলতে দেওয়া হবে না। ’ পরিষ্কার হুঁশিয়ারি মমতার।

আরও পড়ুনঃ দার্জিলিং পুরসভা হাতছাড়া হামরো পার্টির, তৃণমূলের সমর্থনে ক্ষমতায় আসছে অনীত থাপার দল

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রেশন ডিলারদের বিরুদ্ধে পাল্টা আদালতে যেতে পারে সরকার। দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়নে সমস্যার কথা জানিয়ে গোড়া থেকে আপত্তি করছেন ডিলারদের একাংশ । বৃহস্পতিবার বিধানসভাতেও সেই প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী তাঁর জবাবে বলেন, সরকার এ ব্যাপারে অনমনীয় মনোভাব নিয়েই চলছে। মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও প্রকল্পে কোন খামতি রাখবে না নবান্ন।

'এরা কেবল নিজেরাই খাবে', বিধানসভায় কাদের উদ্দেশ্যে বললেন মমতা?
‘এরা কেবল নিজেরাই খাবে’, বিধানসভায় কাদের উদ্দেশ্যে বললেন মমতা?

গত ২৮ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্ট রাজ্যের দুয়ারে রেশন প্রকল্পকে ‘বেআইনি’ এবং ‘অবৈধ’ বলে রায় দিয়েছিল। এদিন মমতা সেই রায়ের উদ্দেশ্যে বলেন কোন বাধাই তিনি মানবেন না।  কলকাতা হাই কোর্ট জানিয়েছিল, আইনের চোখে এই প্রকল্পের কোনও ‘গ্রহণযোগ্যতা নেই’। রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প অবৈধ। ২০১৩ সালে প্রণীত জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। রাজ্য ইতিমধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। বৃহস্পতিবার মমতা বিধানসভায় বলেন, ‘‘দরকারে বিধানসভার মাধ্যমে কোর্টকে আবেদন করব। যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে।’’

রেশন ডিলারদের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও, রেশন ডিলারদের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়া একেবারেই সম্ভব নয়। এ ব্যাপারে বাড়তি খরচ, গাড়ি কেনার প্রয়োজন রয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “দুয়ারে রেশন না করতে চেয়ে প্রকারান্তরে আমরা সরকারের উপকারই করছি। সরকারের অনেক খরচ এতে বেঁচে যাবে।” বৃহস্পতিবার বিধানসভায় মমতা  বলেছেন, ‘‘রেশন ডিলারদের ৪৮০ কোটি টাকা ইনসেনটিভ দেওয়া হয়েছে। আমি জেনেছি, সবাই দুয়ারে রেশন নিয়ে আপত্তি করেননি। আমি এঁদের সঙ্গে বৈঠকও করেছি। কিন্তু সমাজে ৯৯ শতাংশ ভাল লোক থাকলেও ১ শতাংশ মনে করে তারা কেবল নিজেরাই খাবে।“

‘এরা কেবল নিজেরাই খাবে’, বিধানসভায় কাদের উদ্দেশ্যে বললেন মমতা?

'এরা কেবল নিজেরাই খাবে', বিধানসভায় কাদের উদ্দেশ্যে বললেন মমতা
‘এরা কেবল নিজেরাই খাবে’, বিধানসভায় কাদের উদ্দেশ্যে বললেন মমতা

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে বিধানসভায় বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পরই মমতা ঘোষণা করেন, এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এবারের পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই দুয়ারে রেশন নিয়ে মরিয়া রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর