Mamata Banerjee: নাম না করে রাজ্যপালকে আক্রমণ মমতার, বললেন ঘোড়ার পালকে পাঠিয়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক ঘোড়ার পালকে পাঠিয়েছে রাজ্য শাসন করার জন্য। নাম না করে রাজ্যপালকে আক্রমণ মমতার। তিনি বলেন, ২৬ জানুয়ারি প্যারেডের সময় এক ঘোড়ার পালকে দেখেছিলাম। আমাদের মাউন্টেড পুলিশ রয়েছে। তাঁরাও জানতে পেরেছে একজন ঘোড়ার পাল রয়েছে। এক ঘোড়ার পালকে পাঠিয়েছে রাজ্য শাসন করার জন্য। 

আরও পড়ুনঃ কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব করবেন না, তৃণমূলে একটাই গ্রুপ, স্পষ্ট করলেন মমতা

মুখে রাজ্যপালের নাম না উচ্চারণ করলেও আক্রমণ যে তাঁর বিরুদ্ধেই তা কার্যত স্পষ্ট। তিনি বলেন,”সকাল নেই সন্ধে নেই আমাকে গালাগাল দিচ্ছে। ট্যুইট করছে। কখনও আমারই ট্যুইট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। কৈফিয়ত চাইছে কী করতে হবে।

মা ক্যান্টিন নিয়ে রাজ্যপালের প্রশ্ন করায় তিনি বলেন, মা ক্যান্টিন চলছে। ৫ টাকায় গরীব মানুষকে খাওয়ানোর কাজ চলছে। তাই নিয়ে প্রশ্ন তুলছে। কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে। আর খালি বলছে দেখ লেঙ্গে। তুমি কে ভাই? একবার তো কাউন্সিলরও হউনি। দশবার দলবদল করেছ তুমি কি জানো?

নাম না করে রাজ্যপালকে আক্রমণ মমতার, আরও বাড়ল রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্ব 

নাম না করে রাজ্যপালকে আক্রমণ মমতার, আরও বাড়ল রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্ব 
নাম না করে রাজ্যপালকে আক্রমণ মমতার, আরও বাড়ল রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্ব 

রাজভবন থেকে রাজ্যপালকে সরানোর দাবীতে সরব হয়েছে তৃণমূল। রাজ্যপালকে সরানোর দাবীতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়রা। সব মিলিয়ে এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাড়ল রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত