নজরবন্দি ব্যুরোঃ আগে একটা বিড়ি তিন বার খেত, এখন কোটি টাকার মালিক। BJP কে মালদা থেকে তোপ দাগলেন মমতা বন্দোপাধ্যায়। রায়গঞ্জের ধাঁচেই মালদার জনসভা থেকে বিজেপির রথ নিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি। এদিন মমতা বলেন, বিজেপি নেতারা এখন জগন্নাথ সাজছে, বলরাম সাজছে, সুভদ্রা সাজছে। কোনও ধর্মকে কেউ অসম্মান করতে পারে না। আমরা রথযাত্রাকে শ্রদ্ধা করি। আর বিজেপির নেতারা একটা বড় বাসের মধ্যে একটা করে হোটেল বানিয়েছে। সেই হোটেলগুলোতে খাচ্ছে-দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে।
আরও পড়ুনঃ বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা! বিপদসীমার বাইরে নেই কলকাতাও। জানালেন বিজ্ঞানীরা….
তিনি বলেন। “এমন দিন ছিল, দিনে একটা বিড়ি তিন বার খেত। আর এখন লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা। কোথা থেকে এল এত টাকা? রথযাত্রাকে সম্মান করি, কিন্তু আপনাদের সম্মান করতে পারব না। সব ধর্ম সব ধর্মের মতো চলবে। যে যার নিজের নিজের ধর্ম পালন করবে।”
এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন, “আমি মালদহের জন্য অনেক করেছি। কিন্তু একটাও আসন পাইনি, একটা সিটে কংগ্রেস জিতেছে। একটা বিজেপি জিতেছে। এমনকি, মৌসমকেও হারিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু মৌসমকে রাজ্যসভায় করে দিয়েছি। দক্ষিণ দিনাজপুরে আমার সাংসদ নেই। আমি কিন্তু অর্পিতা ঘোষকে করে দিয়েছি। মেদিনীপুরে মানস ভুঁইয়াকে করে দিয়েছি।”
যা কাজ করেছি সারা পৃথিবীতে কেউ পারবে না জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজকে একটা ছেলে যদি স্কুলে যায়, তাকে জুতো-জামা দিই। আমি জানি, মালদহে একটা প্রকৃত সমস্যা আছে। সিভিক ভলান্টিয়ারদের সমস্যা। তাঁদের সমস্যাটা এই মুহূর্তে করতে পারব কি না জানি না। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি করে দবে।” তিনি আরও বলেন, “পড়ুয়াদের ট্যাব দেওয়া হয়েছে। ট্যাব যাঁরা পাননি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে। পরেও দেওয়া হবে।”
মালদার জনগণ কে উদ্দেশ্য করে মমতা বলেন কংগ্রেস, সিপিএম অনেক খেয়েছে। আমরা কিন্তু খাইনি। এবার মালদাকে দেবেন তো? মালদার আম এবং আমসত্ব দুটোই চাই। কি দেবেন তো মা বোনেরা?



