নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে আসছে অভিনেত্রী সায়নী ঘোষের নাম। কয়েকদিন আগেই একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের টক শো-তে সরাসরি বিজেপিকে আক্রমণ করেছিলেন এই অভিনেত্রী। আর তারপর থেকেই বিজেপির তরফে টুইট যুদ্ধে তাঁর দিকে একেরপর এক ধেয়ে আসে আক্রমণ। আর সেই টুইটে রীতিমতোন তাঁর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন, মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
আরও পড়ুনঃ কোভিশিল্ডের ২০ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশে পাঠাবে ভারত!


অবশেষে সেই টুইট যুদ্ধে তথাগত রায় থামলেও বিষয়টি শুধু এখানেই থামে থাকেনি। পরের দিনই সায়নীর বিরুদ্ধে কলকাতা পুলিশে এফআইআর দায় করে তথাগত। আর সেই অভিযোগ পত্রের ছবি তুলে টুইটে আবেদন করেন তিনি।শুধু তাই নয় সেই অভিযোগ পত্রে ৬ বছর আগে সায়নীর টুইটে থাকা একটি ছবি তাঁর ধর্মীয়ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি করেন তিনি। আর এইসবের বিরুদ্ধেই পুরুলিয়াতে বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে ভোলেননি তিনি। তিনিও স্পষ্ট জানিয়ে দেন, এইভাবে ধমকানো উচিত নয় অভিনেত্রীকে। এমন করলে তা মেনে নেওয়া হবে না বলেও এদিন তিনি বার্তা দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “সায়নী ফিল্মে কাজ করে। তাকে ধমক দিচ্ছে বিজেপি। বাংলায় ধমকালে মানুষ মুখটা লিউকোপ্লাস্ট দিয়ে বন্ধ করে দেবে। সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও, টালিগঞ্জের গায়ে হাত দিয়ে দেখাও”। এদিন তিনি তথাগত রায়কে কটাক্ষ বলেন, “বয়স হয়ে গিয়েছে তবু ভিমরতি যায় না। নাতনির বয়সী মেয়েকে হুমকি দিচ্ছে”। উল্লেখ্য ঘটনার সূত্রপাত একটি জনপ্রিয় চ্যানেলে টক শোতে, ‘বাঙালি অস্মিতা’ নিয়ে বলতে গিয়ে জয় শ্রী রাম টেনে আনেন তিনি। বলেন,’ভয় দেখানোর জন্য বাইকে শয়ে শয়ে ছেলেরা জয় শ্রী রাম রণধ্বনি দিচ্ছেন। ঈশ্বরের নাম ভালবেসে বলুন। এটা তো আমাদের সংস্কৃতি নয়।’ আর তাতেই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি।








