ছাতনার সভা থেকে এক তীরে একসাথে কমিশন ও অমিত শাহকে বিঁধলেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাতনার সভা থেকে এক তীরে একসাথে কমিশন ও অমিত শাহকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। হুইলচেয়ারে বসে কাল পুরুলিয়ার পর আজ বাঁকুড়া। একের পর এক জনসভা করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালতোড়ার পর এবার ছাতনায় নির্বাচনী জনসভায় সভা করছেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি বলেন ‘”পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। মানুষের পায়ের হাড়ই সবচেয়ে মোটা হাড়। অনেকটা রক্তও জমে রয়েছে। কষ্ট করেই আসতে হয়েছে। কিন্তু আমি না এলে হার্মাদরা সব নষ্ট করে দেবে।”‌

আরও পড়ুনঃ আজ টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচ, দলে ফিরতে চলেছেন হিটম্যান।

এরই পরে তিনি মন্তব্য করেন, “আঘাত আমার কাছে হেরে যাবে, আমি আঘাতের কাছে হারব না। আমার এই কষ্ট অন্য কোনও কাজে নয়, বাংলা মা-কে রক্ষা করার জন্য।” এরপর সরাসরি বিজেপির সিকে আক্রমন শানিয়ে তিনি বলেন ‘‌বিজেপি একটা রাজনৈতিক দল। শুধু দাঙ্গা লাগায়, লুঠ করে, গুন্ডামি করে। ওরা টাকার ভাণ্ডার নিয়ে ঘুরে বেড়ায়। নোটবন্দিতে মানুষের টাকা লুঠ করেছিল। হাজার হাজার, লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব নেই। ভোটে জেতার জন্য সেই টাকা ৫০০, ১০০০, ৫০০০ টাকা করে বিলি করছে। এটা আপনাদের টাকা।

বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে এলে নিয়ে নেবেন। কিন্তু ভোটবাক্সে উল্টে দেবেন’।‌ সভা থেকে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন “নির্বাচনের সময় সরকারি আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে। রাজনৈতিক নেতাদের সিবিআই চিঠি পাঠাচ্ছে।নন্দীগ্রামের আন্দোলনকারীদের নোটিস পাঠানো হচ্ছে।  শ্রদ্ধা রেখে প্রশ্ন তুলছি নির্বাচন কমিশন কি অমিত শাহ পরিচালনা করছে?” তবে তৃণমূল নেত্রীর এই অভিযোগ নতুন নয়। এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীমকে যখন সরানো হয়েছিল তখনই তৃণমূল নেতৃত্ব অভিযোগ তুলেছিলেন কমিশনকে দিয়ে বিজেপি তাঁদের উদ্দেশ্য পূরণ করতে চক্রান্ত চালাচ্ছে। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। তৃণমূল নেতৃত্ব অভিযোগ তুলেছিল পুলিশের থেকেও এই ঘটনার দায় নির্বাচন কমিশনের বেশি।

ছাতনার সভা থেকে এক তীরে একসাথে কমিশন ও অমিত শাহকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে রাষ্ট্রীয় প্রশাসন করার চেষ্টা চালানো হয়েছে বলেও তৃণমূল দাবি জানিয়েছিলো। এদিকে বাঁকুড়ায় আজ মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক প্রকল্পের কথাও ঘোষণা করেন। তিনি বলেন, বাঁকুড়ার ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। বোর্ডের পরীক্ষায় উপরের দিকে তাঁদের নাম থাকে। এখানে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। সঙ্গে সঙ্গে তিনি নতুন স্বনির্ভর গোষ্ঠী করে তাদের ২৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার কথা বলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত