আজ টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচ, দলে ফিরতে চলেছেন হিটম্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচ,দলে ফিরতে চলেছেন হিটম্যান। সিরিজের ফল ১-১। এমন অবস্থায় আজ ফের গুজরাটে নবনির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তৃতীয় টি ২০ খেলতে নামছে ভারত ও ইংল্যান্ড। আজকের ম্যাচ জিতে দুই দলই সিরিজে নিজেদের এগিয়ে রাখতে চাইবে। পাঁচ ম্যাচের সিরিজ জয় দুই দলের জন্যই অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ বিজেপি জিতলে তিনিই মুখ্যমন্ত্রী! কাঁঠাল গাছে থাকলেও গোঁফে তেল দিয়ে আসরে নামলেন স্বপন।

কারন বছরের শেষে ভারতেই হতে চলেছে টি ২০ বিশ্বকাপ। ভারতও তাই দলে পরিবর্তন করে খেলাচ্ছে। গত ম্যাচেই বহু প্রতীক্ষিত অভিষেক ঘটে সূর্যকুমার যাদব ও ইশান কিষানের। সূর্য ব্যাটে নামার সুযোগ না পেলেও জীবনের প্রথম ম্যাচেই মারকাটারি অরধশতরান করে দলকে জেতান কিষান। সাথে পান অধিনায়ক বিরাটকে। ৭৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে আসেন তিনি। সেই সঙ্গে টি ২০ ক্রিকেটে দ্রুততম ৩০০০ রান ও অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২০০০ রান জোড়া রেকর্ড করেন তিনি।

দুজনের ব্যাটে ভর করে খুব সহজেই সিরিজে সমতা ফিরিয়ে আনে ভারত। আর আজ সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষে নামছে দুই দল। এদিকে দল ভাল খেললেও ওপেনার কে এল রাহুল দুই ম্যাচেই ০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে প্রথম দুটি ম্যাচই খেলেননি দলের প্রধান ওপেনার রোহিত শর্মা। তাই আজকের ম্যাচে তিনি দলে ফিরতে চলেছেন বলেই ভারতীয় দল সূত্রে খবর। বসতে চলেছেন কে এল রাহুল।

আজ টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচ, দলে ফিরতে চলেছেন হিটম্যান। বাকি ভারতীয় দল অপরিবর্তিত থাকছে বলেই জানা গেছে। অন্যদিকে ইংল্যান্ড সম্ভবত তাদের প্রথম একাদশে কোন পরিবর্তন আনবে না। আজ সন্ধ্যে ৭ টায় শুরু হচ্ছে দুই দলের দ্বৈরথ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত