নজরবন্দি ব্যুরো: বঙ্গ রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জুটি বারবার আলোচনা ও সমালোচনা হয়েছে। কিন্তু অভিষেক ও মমতার জুটি যে রাজ্য রাজনীতিতে হিট, এবিষয়ে কোনও সন্দেহ নেই। এই জুটি কলকাতায় অধিকাংশ সময় উপস্থিত থাকলেও জেলায় এবার নজির গরতে চলেছেন তাঁরা। একদিকে তৃণমূলে নবজোয়ার নিয়ে মালদহে উপস্থিত হচ্ছেন অভিষেক। অন্যদিকে, একাধিক কর্মসূচি নিয়ে উপস্থিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জনের উপস্থিতি মালদহের উত্তাপ বাড়াচ্ছে ক্রমাগত।
আরও পড়ুনঃ BJP কর্মীর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত, নির্দেশ হাইকোর্টের
মমতা-অভিষেকের জুটি মালদহে উপস্থিত হতে একাধিক জল্পনা রাজনৈতিক মহলে মাথাচাড়া দিতে শুরু করেছে। এটা টেলিপ্যাথি নাকি, এর পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে? খুঁজতে বসেছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর দিনজাপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে যে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে, সেটাকে বাড়াতে চায় তৃণমূল। তাঁদের লক্ষ্য মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুরের ভোটকে ফিরিয়ে আনা। একইসঙ্গে লক্ষ্য সংখ্যালঘু ভোট পুনরুদ্ধার। সেকথা মাথায় রেখে এবার অভিষেক ও মমতা একযোগে কর্মসূচিতে শামিল হচ্ছে।

কারণ, উপনির্বাচনে সাগরদিঘিতে তৃণমূলের হার একেবারেই সহজভাবে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। তাই সাগরদিঘিতে হারের পরেই দলের সংখ্যালঘু সেলের নেতাদের বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে হারানো ভোট পুনরায় উদ্ধার করা যায়? সেবিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। একইসঙ্গে দলের বিবাদ নিয়েও মালদহের কর্মীদের বিশেষ বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্য সংখ্যালঘু ভোট পুনরুদ্ধার, মালদহে অভিষেকের সভায় থাকবেন মমতা

অন্যদিকে, রাজনৈতিক মহলের ধারণা, রাজ্য রাজনীতিতে মমতা ও অভিষেকের সম্পর্কে দূরত্ব নিয়ে আলোচনা আগেও হয়েছে। সেই দাবিকে নস্যাৎ করে দলের কর্মীদের বিশেষ বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বারবার নতুনের সঙ্গে পুরাতনের মেলবন্ধনের কথা বলেছেন, সেটাতেও জোর দিতেই মালদহে অভিষেকের সঙ্গে উপস্থিত থাকবেন তিনি। তবে সাগরদিঘিতে হারের পর তৃণমূলের প্রধান লক্ষ্য সংখ্যালঘু ভোট পুনরুদ্ধার। সেটাতে শীর্ষ নেতৃত্ব বিশেষ জোর দিচ্ছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আগামীকাল মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও অবধি সেই অনুষ্ঠানের সময় সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি।



