TMC: একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহে, জোরাল হচ্ছে সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলে নবজোয়ার কর্মসূচি করতেই উত্তরবঙ্গে ব্যস্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে উত্তর দিনজাপুরে রয়েছেন তিনি। এরপর দক্ষিণ দিনাজপুর হয়ে মালদহে যাবেন। সেই সময়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদহ সফরের সম্ভাবনা জোরাল হচ্ছে। সূত্রের খবর, একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহে থাকতে পারেন।

আরও পড়ুনঃ Nawshad Siddique: বাতিল নওশাদের পূর্বঘোষিত সভা, তৃণমূলের মিছিল চলছে, থমথমে পরিস্থিতি

সূত্রের খবর, সরকারি পরিষেবা প্রদান ও প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেকারণে মাসের শুরুতেই মালদহে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তৃণমূলে নবজোয়ার নিয়ে রতুয়া, কালিয়াচকে জনসংযোগ কর্মসূচি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইদিনে মমতা ও অভিষেকের সভা ঘিরে বাড়তি উত্তেজনা রয়েছে মালদহ জুড়ে।

Fu8ch pXoAEMGy9 1
একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহে, জল্পনা তুঙ্গে 

পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত সরকারি কাজ সেরে ফেলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সাংগঠনিক বিষয়ে বিশেষ তদারকি করতে চান অভিষেকও। ২ মে থেকে দক্ষিণ দিনজাপুর সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর ৩ অথবা ৪ তারিখ মালদহে আসার সম্ভাবনা জোরালো হচ্ছে। সেই সময়েই মালদহে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার পাশাপাশি রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানও।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে একটিও আসন মালদহ থেকে পায়নি তৃণমূল। তারপর বিধানসভা নির্বাচনে ড্যামেজ কন্ট্রোল করা গেলেও পরিস্থিতি তৃণমূলের জন্য একেবারেই সুখকর নয়, তা বুঝতে পারছেন শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে সাগরদিঘিতে রাজনৈতিক বদল দেখে ভ্রু কুঁচকেছে তৃণমূল নেতাদের। তাই মালদহে সেই পরিবর্তনের আগেই মাঠে নামতে চান দলের হাইকম্যান্ড।

একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহে, জল্পনা তুঙ্গে 

342217524 899130591377680 8064030170629588281 n
একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহে, জল্পনা তুঙ্গে 

রাজনৈতিক মহলের ধারণা, এক সময় কংগ্রেসের গর ছিল মালদহ। বিজেপির উত্থানের মধ্যেই মালদহ জেলা যাতে না হাতছাড়া হয়, সেদিকে প্রাণপন চেষ্টা করছে তৃণমূল। কারণ, জেলায় গোষ্ঠীকোন্দল সবচেয়ে বড় চিন্তার কারণ। সেই আবহে দুই তৃণমূল নেতার জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত