নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে টাকা বিলোচ্ছে বিজেপি, নন্দীগ্রামের সভা থেকে গুরুতর অভিযোগ মমতার। নন্দীগ্রামের ভোটের আগে আজ শেষ দিনের প্রচারে সরাসরি কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙ্গুল তুলে বসলেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে বিজেপিকেও বিঁধলেন একের পর এক তীরে। এদিকে আজ শেষদিনের প্রচারে কার্যত গরম কড়াইয়ে ফুটছে নন্দীগ্রাম। একদিকে মমতা তো আরেকদিকে আজ শুভেন্দু অমিত।
আরও পড়ুনঃ দেশে ফের করোনা আতঙ্ক, গতবছরের কথা মনে করে শিউরে উঠছেন মহারাষ্ট্রের পরিযায়ী শ্রমিকেরা।
বিকেলে প্রচারে আসবেন মিঠুন চক্রবর্তীও। তার আগে আজ নিজের প্রচারসভা থেকে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো। এদিকে মমতা আজ অভিযোগ করেন “নন্দীগ্রামে ভোট জিততে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে গ্রামের মানুষদের মধ্যে টাকা বিলি করছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা হোটেলে বসে মানুষজনকে সেখানে ডেকে নিয়ে গিয়ে টাকা দিচ্ছে। ভাবছে টাকা ছড়িয়ে নির্বাচনে জিতবে। পিএম কেয়ার ফান্ডের টাকাও বাংলার নির্বাচনে জিততে ব্যবহার করছে বিজেপি। কিন্তু এগুলো করেও বিজেপি জয় পাবে না বলেই জানালেন মমতা ব্যানার্জি। নন্দীগ্রামের মানুষ তাঁর সঙ্গেই আছেন। সাধারণ মানুষের ভোটেই নন্দীগ্রামে জয়ী হবেন তিনি। সাধারণ মানুষই তৃণমূলকে ভোট দেবে আর বিজেপি বোল্ড আউট হয়ে যাবে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভিন রাজ্য থেকে প্রচুর পুলিশ এসেছে রাজ্যে। আর এই ভিন রাজ্যের পুলিশরাই সাধারণ নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে। আর কয়েকটা দিন অপেক্ষা করুন। রাজ্য ভোটের ফলাফল বেরোবে ২ মে। আর তারপর সব ভিন রাজ্যের পুলিশ চলে যাবে। নির্বাচন কমিশনে এই বিষয়গুলি নিয়ে বারবার অভিযোগ করা হলেও কমিশন কোনও ব্যবস্থা নেয়নি।”
এরপর তিনি সবাইকে সতর্ক করে বলেন ” সবাই মাথা ঠাণ্ডা রাখুন। মাস্ক পড়ে বুথে যাবেন ঠাণ্ডা মাথায় নিজের ভোটটা দেবেন। ইভিএম মেশিন খারাপ থাকলেও অপেক্ষা করবেন। ভোট দিয়ে তবেই বাইরে আসবেন। বিজেপির যে পাণ্ডারা এখন গুন্ডামি করছে, ভোটের পর সব পাণ্ডাদের বুঝে নেব।”
কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে টাকা বিলোচ্ছে বিজেপি, নন্দীগ্রামের সভা থেকে গুরুতর অভিযোগ মমতার। প্রচারে ঝাঁঝ তুলে শেষ লগ্নে বিজেপিকে মূল্যবৃদ্ধি বাণেও বিঁধলেন তিনি। সেই সঙ্গে নন্দীগ্রামকে মডেল সিটি বানানো সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তিনি। ২রা মে ফলাফলে জানা যাবে তাঁর একগুচ্ছ প্রতিশ্রুতি ভোটব্যাঙ্কে কাজে এসেছে কিনা।



