নজরবন্দি ব্যুরো: নির্বাচনী প্রচারে মমতা! উপস্থিত থাকছেন না মোদীর করোনা বৈঠকে। নবান্ন সূত্রের খবর তাঁর পরিবর্তে উপস্থিত থাকতে পারেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। গত কয়েকদিনে দেশে বাড়ছে কো সংক্রমণ। গত বছরের এই সময়ের পরিস্থিতি ছাপিয়ে গেছে এবছরের গ্রাফ। আশঙ্কা এবং আতঙ্কে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুনঃ খেজুরিতে খেত থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, চরম উত্তেজনা এলাকায়।


গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সোয়া লাখ এর বেশি। গত কালের থেকে একদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় হাজার ১০। স্বাস্থ্য ও পরিবাকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৫জনের। কোনোভাবেই কোমর সম্ভাবনা দেখছেন না গবেষক চিকিৎসকেরা। বারবার সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে সঠিক কোভিড বিধি মেনে চলার জন্য। এই অবস্থায় আজ বৃহস্পতিবার সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আলোচনা করবেন পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে। গতকাল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে প্রধামন্ত্রীর টুইট করে দেশের সকল মানুষকে করোনার বিরুদ্ধে লড়ার জন্য আওহান জানিয়েছেন। গ্রহণ করতে বলেছেন সব ধরনের পদক্ষেপ। তার পরই আজ বৈঠক ডেকেছেন সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে। তবে নবান্ন সূত্রের খবর নির্বাচনী প্রচারের জন্য আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফেই জানানো হয়েছে, যেসব রাজ্যে নির্বাচন চলছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের তরফ থেকেই অব্যাহতি দেওয়া হয়েছে আজকের এই বৈঠক থেকে।
নির্বাচনী প্রচারে মমতা! উপস্থিত থাকছেন না মোদীর করোনা বৈঠকে। তাঁরা চাইলে থাকতে পারেন এবং না পারলে তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে হবে মুখ্যসচিবকে। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাস্ত থাকার জন্য তাঁর পরিবর্তে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়।









