খেজুরিতে খেত থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, চরম উত্তেজনা এলাকায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খেজুরিতে খেত থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, চরম উত্তেজনা এলাকায়। রাজ্যে যতই একের পর এক দফা নির্বাচন মিটছে ততই রাজ্যে বাড়ছে খুন ও হিংসার ঘটনা। উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের পরিস্থিতি। প্রতিদিনই ঘটছে একের পর এক খুনের ঘটনা।

আরও পড়ুনঃ লাগাম ছাড়া করোনা সংক্রমণ, বাতিল করা হল তেজস সহ একাধিক ট্রেন

এবার ঘটনার কেন্দ্র খেজুরি। সেখানে জমিতে পড়ে থাকতে দেখা গেল শম্ভু বারুই নামের বছর ২৫ এর এক যুবকের দেহ। খেজুরির ভূপতিনগর এলাকার বাসিন্দা ছিলেন শম্ভু। তাঁর পরিবারসূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তাঁর কয়েকজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁকে। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার সকালে খেজুরির গড়বাড়ি মণ্ডলের নাজিরবাজার এলাকায় খেতের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। শম্ভুর পরিবারের সদস্যরা জানান, বুধবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। রাতেও তিনি বাড়ি না ফেরায় বারবার ফোন করা হয় তাঁকে। কিন্তু কেউ ফোন ধরেনি। গোটা রাত ধরেই এলাকায় শম্ভুর খোঁজ করেন তাঁর আত্মীয় ও পড়শিরা। কিন্তু হদিশ মেলেনি তাঁর। বৃহস্পতিবার সকালে রাস্তার ধারে খেতের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন আশেপাশের মানুষ।

খেজুরিতে খেত থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, চরম উত্তেজনা এলাকায়। তাঁরাই শম্ভুর বাড়িতে খবর দেন। ভোটের আবহে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। রাজনৈতিক কারণেই খুন কী না খতিয়ে দেখছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন