নজরবন্দি ব্যুরোঃ ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণের হার। ইতিমধ্যেই নাইট কার্ফু ও লকডাউন জারি করা হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। সংক্রমণ রুখতে কড়া হচ্ছে প্রশাসন। সংক্রমণের জেরে ফের বদলাতে চলেছে মানুষের জীবন যাত্রা। গত বছরের কথা মনে করে আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা।
আরও পড়ুনঃ ঝুঁকি নিতে নারাজ কমিশন, বাড়তি নিরাপত্তা পাবেন মহিলা প্রার্থীরা।


এমন পরিস্থিতিতে ভারতীয় রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েকদিনের জন্য বাতিল থাকবে তেজস এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘আগামী ৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লখনউ-নয়াদিল্লীর তেজস এক্সপ্রেসের পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে। আগামী দিনে করোনা পরিস্থিতি উপর নির্ভর করে ফের পরিষেবা চালু করা হবে।’
এই ট্রেনটি শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার সপ্তাহের এই ৪দিন চালানো হয়। এর আগে গত ২ এপ্রিল থেকে বন্ধ রাখা হয়েছে আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস। ওয়েস্টার্ন রেলওয়ের মুম্বই ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার এই বিষয় ট্যুইট করে জানিয়েছিলেন। সেই ট্যুইটে বলা হয়েছিল, ট্রেন নম্বর 82902/82901 ২ এপ্রিল ২০২১ থেকে আগামী ১ মাসের জন্য বাতিল করে দেওয়া হয়েছে।







