নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন ধরেই দলের অপপ্রচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চাইছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গেল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের চিঠিতে। তিনি সাফ লিখেছেন বিভ্রান্তি ছড়াতে চানাচুরের মতো মুখরোচক করে তৃণমূল সংক্রান্ত অপপ্রচার বরদাস্ত করা হবে না। একইসঙ্গে দল সম্পর্কে কোনও বিভ্রান্তি ছড়ানোর খবর যাতে না কেউ পান সেজন্য আরও সক্রিয় হতে চলেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ Padma Award: তাঁর পদ্মভূষণ প্রত্যাখ্যানে বিতর্ক দেশজুড়ে, আজ জবাব দিলেন বুদ্ধদেব।
উল্লেখ্য, গোয়া নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরেই কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত দুই দিন ধরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। কলকাতায় এবং দিল্লিতে দলের রণনীতি কী হবে সেসম্পর্কে দলীয় নেতৃত্বদের অবগত করেছে তৃণমূল। অভিষেক ছাড়াও আলাদা করে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো নিজেই। যে কোনও মহলের প্রচারকে ভিত্তিহীন প্রমাণ করে সংগঠনের কাজে দলীয় নেতৃত্বকে জোর দেওয়ার কথা বলেছেন তিনি।

যে সমস্ত মহলে তৃণমূল সম্পর্কে অপপ্রচার চলছিল শুক্রবার রাতেই তাঁদেরকে সতর্ক করেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিভ্রান্তি ছড়াতে চানাচুরের মতো মুখরোচক করে তৃণমূল সংক্রান্ত অপপ্রচার বরদাস্ত হবে না। সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে দলের রণনীতি কী হবে তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। সাম্প্রতিককালে রাজ্যপালের কার্যকলাপে বেজায় অখুশি তৃণমূল নেতৃত্ব। বিধানসভার পাশাপাশি লোকসভাতেও বিরাট পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল।

সূত্রের খবর, আগামী ২ রা ফেব্রুয়ারি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। সেখানে বিশেষ বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়ে সকলকে উজ্জীবিত করবেন তিনি।
অপপ্রচার বরদাস্ত হবে না, আরও কড়া তৃণমূল

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দলের মুখ এবং তিনিই দলের শেষ কথা এই বার্তা দলের সমস্ত নেতৃত্বকে দেওয়ার চেষ্টা করবে তৃণমূল। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং কর্মপদ্ধতি তৃণমূলকে আরও সমৃদ্ধ করবে। নতুনদের সঙ্গে পুরাতনের মেলবন্ধনে দলের অটুট একতা বজায় রাখার বার্তা দেওয়া হবে তৃণমূল নেতৃত্বকে। কোনও ভাবেই দলের বিরুদ্ধে কোনও বিভ্রান্তি না ছড়ায় সেবিষয়ে আরও কড়া হচ্ছে তৃণমূল।



